ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র প্রতিমন্ত্রী নাকি চিফ হুইপ? শহীদ জিয়ার সঙ্গী শাহজাহান চৌধুরীকে যা দিতে পারে বিএনপি ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি কক্সবাজারে গণভোটের ফলাফল : “হ্যাঁ” ৭ লাখ ২৯ হাজার ৭৩১,”না” ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন : কক্সবাজার-৪ আসনে ভোট পুনঃগণনার দাবী নুর আহমদ আনোয়ারীর জেলায় পোস্টাল ভোটের ফলাফল: বিএনপি ৫ হাজার ২৯৪, জামায়াত ১৪ হাজার ২৩৪ ২৯৯ আসনের ফলাফল: বিএনপি ২১১, জামায়াত ৬৮ গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী পেতে যাচ্ছে কক্সবাজার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ-“আওয়ামীলীগের বিচার শুরু হবে বলে আশা করছি” কবে গঠিত হবে নতুন সরকার? চট্টগ্রামে ১৬টির মধ্যে ১৪ আসন বিএনপির, কে কত ভোট পেলেন গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, কী কী বদল আসবে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী কক্সবাজারের চার আসনের পূর্ণাঙ্গ ফলাফল; কে কতো ভোটে জিতলেন কত ভোট পেলেন তাসনিম জারা

রামু থানার সাবেক এস আই শামসুল আরেফিন তোহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

রামু থানার সাবেক – এস আই শামসুল আরেফিন তোহার বিরোদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীর সহিত ব্যভিচারে লিপ্ততা ও প্রবাসীর স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরির অভিযোগে  দায়েরকৃত ৭০২/২৩ মামলায় এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী স্বামী।

২০২০ সালে পারিবারিক একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে রামু থানায় চুরির অভিযোগ দিতে গিয়ে পরিচয় হয় রামু থানার এস আই শামসুল আরেফিন তোহার সাথে। এই পরিচয় আস্তে আস্তে  দানা বাঁধে পরকিয়া প্রেমের। দীর্ঘ ১ বছর এই পরকিয়া প্রেম চলতে থাকে তাদের। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে অভিযুক্ত এস আই শামসুল আরেফিন তোহা প্রায় সময় বাসা ভাড়া বাড়িতে যেতো। এছাড়াও প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননীকে নিয়ে কক্সবাজারের নানা জায়গায় ঘুরাঘুরি এবং হোটেলে রাত্রিযাপন করে।  এক পর্যায়ে তাদের এই সম্পর্ক পরিবারে জানাজানি হয়ে গেলে রামু থানার সাবেক এস আই শামসুল আরেফিন তোহা প্রবাসীর ঘরে থাকা স্বর্নলংকার ও নগদ টাকা সহ প্রবাসীর স্ত্রী সহ পালিয়ে যায়।

স্ত্রী পালিয়ে যাওয়ার খবর পেয়ে দেশে ফিরে রামু থানার এস আই শামসুল আরেফিন তোহার বিরোদ্ধে রামু আমলী আদালতে দায়িত্বরত সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা’র আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী স্বামী। আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিটিআই) কে তদন্তের দায়িত্ব দেন। পিবিআই এই ঘটনার সত্যতা প্রমাণ পেয়ে তদন্তের রির্পোট জমা দেন আদালতে। আদালত অভিযুক্ত শামসুল আরেফিন তোহাকে আদালতে উপস্থিতির জন্য সমন জারি করে। গেলো সমনের নোটিশ পাওয়ার পরও আদালতে হাজির না হওয়ায় শামসুল আরেফিন তোহার বিরোদ্ধে  গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত সংশ্লিষ্ট আদালত।

বর্তমান অভিযুক্ত এস আই শামসুল আরেফিন তোহা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় এস আই এর দায়িত্বে কর্মরত আছেন। তার নিজ বাড়ী চট্টগ্রাম বাঁশখালীর চেচুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড, ধৈলছড়ী এলাকার কেবি বাজার সংলগ্ন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র

This will close in 6 seconds

রামু থানার সাবেক এস আই শামসুল আরেফিন তোহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

আপডেট সময় : ০৯:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫