ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা বাংলাদেশি ১৬ জেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ ‘মিয়ানমারের কোস্ট গার্ডের’ বিরুদ্ধে রাজনীতির ভাষা: মর্যাদা নাকি মুখোমুখি অবস্থান? কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে সংসদে এমপি কাজলের প্রশ্ন, জবাবে যা জানালেন ভূমিমন্ত্রী যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার জেলায় চাহিদা ১২ লাখ, সরবরাহ ৪ লাখ লিটার : কক্সবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট শহরে ৬ ছিনতাইকারী গ্রেফতার অজ্ঞাত পরিচয়ে স্বপ্নচূড়ার সভাপতিকে হুমকি, থানায় জিডি র‍্যাবের অভিযান: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের

নয়াদিল্লি ও ইসলামাবাদের একে অপরের সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে দাবি করেছেন, ভারত ও পাকিস্তান ‘পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে।

শনিবার (১০ মে) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেছেন, ‘সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

শনিবার (১০ মে) জিও নিউজকে ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরিচালিত হয়েছে।

গত ৫ ও ৬ মে রাতে পাকিস্তানের একাধিক শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানের ঘোষণা দেওয়ার পর এই হামলা চালালো ইসলামাবাদ। এটি উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের নতুন ঘোষণা এলো।

অপরদিকে, এই জটিল পরিস্থিতির মধ্যেই আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধানবৃন্দ এবং প্রতিরক্ষা কর্মী প্রধান জেনারেল অনিল চৌহান। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা।

ট্যাগ :

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত

রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০৬:৫৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫