ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

রমজানে পণ্য মূল্যের কোন ব্যত্যয় হবে না- বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা

রমজানে পণ্য মূল্যের কোন ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশীরউদ্দীন।

তিনি বলেন, “একটা ব্যবসায়িক সম্মেলন ডেকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। সকলে মিলে একসাথে কাজ করা হচ্ছে। তাই আশা করছি রমজানে বাজারে পণ্য মূল্যের কোন ব্যত্যয় হবে না। তেল, চিনি, খেজুর, ছোলা, মাছ, মুরগী, ডিম এবং মৌসুমি সবজির সরবরাহ মিলে আশা করি ইনশাআল্লাহ তেমন কোন সমস্যা হবে না”।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পাট অধিদপ্তর ও জেডিপিসি আয়োজিত ৫ দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনকালে এসব কথা বলেন উপদেষ্টা।

এসময় তিনি বলেন, আমরা বৈচিত্র্যময় পাট মেলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করছি। কিছুদিন আগে বাণিজ্য মেলা শেষ হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কক্সবাজারে মেলাটি আয়োজন করা হয়েছে। মেলায় যারা এসেছেন তারা খুবই খুশি এবং তারা প্রবৃদ্ধি আশা করছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে মেলার আয়োজন করা হচ্ছে। পাটের ‘র’ ম্যাটেরিয়াল নিয়ে তাদের যে সমস্যা সেটা নিরসন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), সত্যকাম সেন, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সহ অনেকে।

মেলায় ৩৩ টি স্টল রয়েছে। মেলা চলবে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত। বিকেল ৪ টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলমান থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

রমজানে পণ্য মূল্যের কোন ব্যত্যয় হবে না- বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা

আপডেট সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫