ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা

যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আনোয়ারী’র শংকা

উখিয়া-টেকনাফে যেকোন মুহুর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশংকা করেছেন জেলা জামায়াতের আমির ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ও সন্ত্রাসীদের বিচরণ থাকায় যেকোন মুহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। আইনশৃঙ্খলা মিটিংয়েও বিষয়টি আলাদাভাবে এড্রেস করার জন্য আমি প্রশাসনকে বলেছি। এই আসন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

এসময় তিনি আরো বলেন, ‘ বিগত স্বৈরাচার আমলে প্রকাশ্যে যারা নৌকার জন্য ভোট ডাকাতি করেছে আমরা দেখতে পাচ্ছি তারা আত্ম প্রকাশ করেছেন। প্রশাসনকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে।’

১০ দলীয় জোটের প্রার্থী আনোয়ারী বলেন,’ সরকার যে লেভেল প্লেয়িং ফিল্ড এর কথা বলে আসছে তা নিশ্চিত করতে আরো কঠোর হতে হবে এবং নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী-প্রশাসনকে নিরেপক্ষ ভূমিকা পালন করতে হবে।জনগণ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোট দিতে গভীর আগ্রহ নিয়ে আছে।’

টানা ২২ বছর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আনোয়ারী স্ব-পদ থেকে পদত্যাগ করে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আনোয়ারী’র শংকা

আপডেট সময় : ০৩:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬