ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈকতে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের উপর আলোকচিত্র প্রদর্শনী একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ্দিন আহমদ আগামীর কক্সবাজারের জন্য উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে নাগরিক সংলাপ পরবর্তী ১৩ দফা সুপারিশ ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে— মহেশখালীতে হামিদুর রহমান আযাদ নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা সেনাবাহিনীর অভিযান; খুরুশকুলের মামুন ও কায়ছার দেশীয় অস্ত্রসহ আটক কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন সীমান্তে গুলিবিদ্ধের ২৭ দিন পর হোয়াইক্যংয়ের হুজাইফার মৃত্যু ১২ ফেব্রুয়ারি : গণভোট, গোলাপী ব্যালেট ক্ষমতায় যাবে ১১ দলীয় জোট-মহেশখালীতে অলি আহমেদ ‘ আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম ‘ – মহেশখালীতে কর্নেল অলি কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমান্ত এলাকা রামু বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা চেয়ে থানায় বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশ’র চিঠি

মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা

চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বুয়েনস আইরেসের মনুমেন্তালে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের প্রথমার্ধে তিন গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করে ব্রাজিল। ম্যাচে আক্রমণ কিংবা বল দখল, সব জায়গাতেই আর্জেন্টিনা থেকে পিছিয়ে ছিল ব্রাজিল।

ম্যাচের ৭১তম মিনিটে আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন আলমাদার বলদি হিসেবে নামা সিমিওনে। এর আগে প্রথমার্ধে আর্জেন্টিনার হয়ে জালের দেখা পান হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালিস্টার। যদিও প্রথমার্ধে এক গোল দিয়ে ম্যাচে ফেরার কিছুটা ইঙ্গিত দিয়েছিল ব্রাজিল। ৩০তম মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন ম্যাথিয়াস কুনহা।

ম্যাচের শেষ সময়ে দুই দলই গোলের জন্য চেষ্টা করেছে। তবে কোনো গোল আর হয়নি। ফলে ৪-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

এদিকে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আগেভাগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্ক্যালোনির দল।

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের টেবিলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনাই। ২১ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৈকতে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের উপর আলোকচিত্র প্রদর্শনী

This will close in 6 seconds

মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা

আপডেট সময় : ০২:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫