ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম. রুহুল আমিন মুকুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা মনোযোগসহকারে শোনেন। পাশাপাশি সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. শামসুল হুদা এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন। সভায় জেলা ইউনিট কমান্ডের নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের এডহক কমিটির অনুমোদন প্রদান করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি

মুক্তিযোদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫