ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান
মা দিবসে মায়ের আকুতি

মালয়েশিয়ার প্রলোভনে নিখোঁজ হয়ে মিয়ানমার কারাগারে ছেলে, পথে ঘুরছেন অসহায় মা

“আমি মানুষের বাড়িতে কাজ করি, ভিক্ষা করি, নানা দপ্তরে ঘুরে ঘুরে দিন কাটছে আমার… আমার স্বামী বৃদ্ধ, ঘরবন্দি, পঙ্গু। আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সাহায্য করেন… আমি শুধু তাকে একবার দেখতে চাই।”

কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা ইসলাম খাতুন। তার ছেলে দিল মোহাম্মদ বর্তমানে মায়ানমারের একটি কারাগারে বন্দি রয়েছেন বলে দাবি করেছে পরিবার।

পরিবার সূত্র জানায়, কয়েক মাস আগে কাজের প্রলোভনে দালালচক্র দিল মোহাম্মদকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। পরে তাকে সাগরপথে একটি বোটে তুলে দেওয়া হয়। এরপর দীর্ঘদিন তার কোনো খোঁজ পায়নি পরিবার।

সম্প্রতি মায়ানমারের কারাগার থেকে ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে দিল মোহাম্মদ জানান, তিনি বর্তমানে মায়ানমারের “আইক্কাব বড় জেলখানা”, মলইকুম, ওয়ার্ড নং-১ এলাকায় বন্দি আছেন। তার কারাবন্দি নম্বরও পরিবারের কাছে রয়েছে বলে জানা গেছে।

পরিবারের দাবি, বাংলাদেশি নাগরিক হিসেবে প্রত্যয়নপত্র না পাওয়ায় তিনি দেশে ফিরতে পারছেন না। এজন্য প্রশাসনের কাছে ছেলেকে ফেরাতে প্রয়োজনীয় প্রত্যয়ন ও সহযোগিতা চেয়েছেন মা ইসলাম খাতুন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে দিল মোহাম্মদকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হিসেবে সঠিক পাওয়া গেছে। তার জাতীয় পরিচয়পত্র ও পারিবারিক তথ্য যাচাই করা হয়েছে। এছাড়া টেকনাফ মডেল থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় সক্রিয় দালালচক্র নানা প্রলোভনে তরুণদের অবৈধভাবে বিদেশ পাঠাতে গিয়ে অনেককে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। কেউ নিখোঁজ হচ্ছেন, কেউ মানবপাচারের শিকার হয়ে বিদেশি কারাগারে বন্দি হচ্ছেন।
অসহায় মা এখন প্রশাসনের সহযোগিতায় ছেলেকে জীবিত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় দিন গুনছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

মা দিবসে মায়ের আকুতি

মালয়েশিয়ার প্রলোভনে নিখোঁজ হয়ে মিয়ানমার কারাগারে ছেলে, পথে ঘুরছেন অসহায় মা

আপডেট সময় : ০১:৩৭:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬