ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী

মহেশখালীতে সন্ত্রাসীদের কোস্টগার্ডের ধাওয়া, সন্ত্রাসীদের গুলিতে লবণচাষী নিহত

মহেশখালীর কালারমারছড়ায় কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গুলিতে এক লবণচাষী নিহত হয়েছে। নিহত চাষীর নাম শফিউল আলম (২৯)।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) সকাল ১১ টায় উপজেলার কালারমারছড়া চিকনিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইছার হামিদ।

নিহতের ভাই মনিরুল আলম জানান, কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা লোকালয় থেকে প্যারাবনের দিকে পালিয়ে যাচ্ছিল, এসময় লবণ মাঠে কাজ করছিল শফিউল। শফিউল সন্ত্রাসীদের দেখে ফেলায় সে কোস্ট গার্ডকে বলে দিবে এই ভয়ে সন্ত্রাসীরা শফিউল কে গুলি করে। আহত অবস্থায় উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল কে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে কোস্ট গার্ড এর বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, কালারমারছড়ায় সন্ত্রাসীদের কোস্ট গার্ডের ধাওয়াকে কেন্দ্র করে গুলিতে একজন নিহত বলে জানতে পেরেছি, আমি ঘটনাস্থলে যাচ্ছি বিস্তারিত তথ্য নিয়ে পরে জানানো হবে।

নিহত শফিউল আলম চিকনিপাড়া এলাকার মৃত নজির আহমদ এর পুত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে

মহেশখালীতে সন্ত্রাসীদের কোস্টগার্ডের ধাওয়া, সন্ত্রাসীদের গুলিতে লবণচাষী নিহত

আপডেট সময় : ০৩:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫