ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

মহাসড়কের উপরে চলে বেচাকেনা, বালুখালী বাজারের খাস জায়গা ‘দখলমুক্তের’ দাবী

টেকনাফ-কক্সবাজার মহাসড়ক লাগোয়া শত বছরের ঐতিহ্যবাহী উখিয়ার বালুখালী হাট বাজার। পানের জন্য বিখ্যাত এই বাজারে দুর দুর্দান্ত থেকে প্রতিদিন ছুটে আসে হাজারো মানুষ।

কিন্তু অব্যবস্থাপনার কারণে রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী ‘বালুখালী’ এখন জনদুর্ভোগের অপর নাম।

ব্যস্ততম মহাসড়কের উপরে আইনের তোয়াক্কা না করে এখানে চলে নিত্যদিন পানের বেচাকেনা, তীব্র যানজট তৈরির পাশাপাশি দেখা দেয় অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনার শংকাও।

রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করেন স্থানীয় বাসিন্দা রুমেনা আক্তার, সকালে কর্মস্থলে যাত্রার পথে তাকে পড়তে হয় ভোগান্তিতে।

তিনি বলেন, ‘ রাস্তার উপরে এভাবে বাজার বসিয়ে মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। যানজট লেগেই থাকে, প্রায় দেরি হয়ে যায় অফিসে প্রবেশ করতে।’

স্থানীয় পান ব্যবসায়ী মোহাম্মদ আমিন বলেন, ‘ আমরা এখানে বসতে চাই না, কিন্তু পুরনো জায়গায় এখন দালান উঠে গেছে। বিকল্প কোনো ব্যবস্থা করলে মানুষের গালি শুনতে হতো না।’

এই বাজারের অধিকাংশই সরকারী জায়গা চলে গেছে অন্যের দখলে। জানা গেছে, পুরোনো বাজারের পান বিক্রির নির্ধারিত জায়গাটি দখলে রেখেছেন স্থানীয় আব্দুর রশিদের পুত্র ফজল করিম এবং তিনি সেখানে নির্মাণ করেছেন দোকানপাট।

এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ফজল করিম ফোন ধরেননি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, ‘ বাজারের সব জায়গা দখল হয়ে গেছে। প্রশাসনের উচিত এসব জায়গা দখলমুক্ত করে বাজার সংস্কার করা।’

পানের বাজার থেকে ইজারাদারের হয়ে অর্থ আদায় করেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাকিম।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নির্ধারিত ইজারা মূল্যের চেয়ে ব্যবসায়ীদের কাছে ৩০/৪০ শতাংশ বেশি টাকা চাপ প্রয়োগ করে আদায় করেন।

তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এবং মহাসড়কের উপর বাজার বসানো প্রসঙ্গে প্রতিবেদক’কে বলেন, ‘ উখিয়ার এমন কোনো বাজার নেই যেখানে যানজট হয়না, আপনি কুতুপালংয়ে গিয়ে দেখেন সেখানে অবস্থা বেশি খারাপ। আর আমাদের বাড়তি কোনো টাকা নেওয়ার সুযোগ নেই, এগুলো অপপ্রচার।’

এপ্রসঙ্গে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, ‘ ইতিমধ্যে তহসিলদারকে নির্দেশ দিয়েছি বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সাথে কথা বলার জন্য। আশা করছি কোনো একটা ফলাফল পাওয়া যাবে।’

উখিয়ার পালংখালী ইউনিয়নে অবস্থিত এই বাজারে স্থানীয়দের পাশাপাশি ভোক্তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা, কারণ আশেপাশে রয়েছে দশটির কাছাকাছি ক্যাম্প।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

মহাসড়কের উপরে চলে বেচাকেনা, বালুখালী বাজারের খাস জায়গা ‘দখলমুক্তের’ দাবী

আপডেট সময় : ০৫:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫