ঢাকা ০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিকট বিস্ফোরণ বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের পেকুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১ অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র সৈকতে শৃঙ্খলা প্রাধান্য সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে ইরান দূতাবাসের সামরিক কর্মকর্তাসহ ৪ কর্মীকে বহিষ্কার করল সৌদি ৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সড়কে ঝরল ১৯ প্রাণ গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন: জামায়াত আমির ঈদের পর নতুন সরকারের সামনে বড় তিন চ্যালেঞ্জ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘সংসদে’ সমাধান না হলে রাজপথ বেছে নেবে এনসিপি

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী

মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ করছে সরকার। মশার অসহ্য যন্ত্রণা থেকে নগরকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‎সকালে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আমদানি করা ওষুধের বেশ কিছু স্যাম্পল নেয়া হয়েছে। এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। ওষুধের কার্যকারিতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে। তবে এই ওষুধের কার্যকারিতা ঠিক থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সরকারের পাশাপাশি জনগণকে এই কার্যক্রমে সহায়তার আহ্বান জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :

আপডেট সময় : ১২:০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬