ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 262

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি।

মঙ্গলবার দলটির নির্বাচিত ছয় জন সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এনসিপির ফেইসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়।

বিএনপি ও তাদের জোট শরিকরা এদিন সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

এ নিয়ে বেঁকে বসে জামায়াতে ইসলামী এবং তাদের জোট শরিক এনসিপি। দল দুটি ঘোষণা দেয়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে তারা কোনো শপথই নেবে না।

অবশ্য পরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত পাল্টায় জামায়ত ও এনসিপি। আলাদাভাবে তাদের সদস্যরা এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে; শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বেলা দেড়টার দিকে এনসিপির ফেইসবুক পেইজে এক ঘোষণায় বলা হয়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করছে এনসিপি

আপডেট সময় : ০৩:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬