সৌদি আরবের পবিত্র নগরী মক্কা-র কাকিয়া এলাকা থেকে এক অসুস্থ প্রবাসীর অপারেশনের জন্য জমা রাখা প্রায় ২৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরেক প্রবাসী টি এমরান মিয়ার বিরুদ্ধে। অভিযুক্ত এমরান মিয়া কক্সবাজারের ভারুয়াখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগী প্রবাসীর অভিযোগ, গাড়ি বিক্রির কথা বলে কৌশলে তার কাছ থেকে পুরো টাকাটি নিয়ে আত্মসাৎ করেন এমরান মিয়া। দীর্ঘদিন ধরে নিজের চিকিৎসা ও অপারেশনের জন্য কষ্ট করে জমানো এই অর্থ হারিয়ে বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত টি এমরান মিয়া বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। তার সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন ভুক্তভোগী ও স্বজনরা।
ভুক্তভোগী প্রবাসী জানিয়েছেন, অভিযুক্তের সঠিক তথ্য বা অবস্থান জানাতে পারলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। এ জন্য একটি যোগাযোগ নম্বরও প্রকাশ করা হয়েছে।
তিনি সকল প্রবাসীসহ সচেতন মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন, বিষয়টি বেশি বেশি শেয়ার করে তাকে সহযোগিতা করার জন্য। যোগাযোগ: +966 55 751 1407
নিজস্ব প্রতিবেদক: 























