ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা বাংলাদেশি ১৬ জেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ ‘মিয়ানমারের কোস্ট গার্ডের’ বিরুদ্ধে রাজনীতির ভাষা: মর্যাদা নাকি মুখোমুখি অবস্থান? কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে সংসদে এমপি কাজলের প্রশ্ন, জবাবে যা জানালেন ভূমিমন্ত্রী যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার জেলায় চাহিদা ১২ লাখ, সরবরাহ ৪ লাখ লিটার : কক্সবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট শহরে ৬ ছিনতাইকারী গ্রেফতার অজ্ঞাত পরিচয়ে স্বপ্নচূড়ার সভাপতিকে হুমকি, থানায় জিডি

ভারত না দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন চ্যাম্পিয়ন?

নারী ওয়ানডে ক্রিকেট আজ পেতে যাচ্ছে এক নতুন বিশ্বচ্যাম্পিয়ন। নারী বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডকে ছাড়া অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের মেগা ফাইনাল। নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আজ রাতে শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।

দুই দল নানা চড়াই-উতরাই পেরিয়ে ফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে ৬৯ ও ৯৭ রানে অলআউট হওয়ার লজ্জা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারত গ্রুপ পর্বে শীর্ষ তিন দলের (অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা) কাছে হারলেও সেমিফাইনালে নিজের জাত চেনায়। সেমিতে তারা টুর্নামেন্টের পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটায়। একইভাবে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয়।

আজকের ফাইনালে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামবে ভারত। ৩০ হাজারের বেশি দর্শক আর চেনা মাঠ– দুটোই তাদের পক্ষে। নাভি মুম্বাইয়ে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত ভারত। যেখানে এই টুর্নামেন্টের একটি ম্যাচও এই মাঠে খেলেনি দক্ষিণ আফ্রিকা। নতুন ভেন্যুর সঙ্গে মানিয়ে নেওয়াটা প্রোটিয়াদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তবে সেমিফাইনালের পর ভারতের চেয়ে বেশি বিশ্রামের সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা, যা তাদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখবে।

ভারতের নজরে থাকবেন বিস্ফোরক ওপেনার শেফালি ভার্মা। যিনি মূল স্কোয়াডে না থাকলেও প্রাতিকা রাউলের চোটের কারণে সুযোগ পেয়েছেন। সেমিতে ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি, আজ সেই ভুল শুধরে নিতে চাইবেন তিনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস হতে পারেন বিধ্বংসী ফিনিশার নাদিন ডি ক্লার্ক। যিনি এ টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক এবং এখন পর্যন্ত ১০টি ছক্কা হাঁকিয়েছেন। প্রোটিয়া ওপেনার তাজমিন ব্রিটস সেমিতে কাঁধে চোট পেলেও তাঁর ফাইনালে খেলা নিশ্চিত।

রোমাঞ্চকর এই ফাইনালে বড় বাধা হতে পারে মুম্বাইয়ের হঠাৎ বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বিকেল ৫টার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে রোববার ম্যাচ শেষ করা না গেলে সোমবার রিজার্ভ ডেতে গড়াবে খেলা।

সূত্র:সময়কাল

ট্যাগ :

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

ভারত না দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন চ্যাম্পিয়ন?

আপডেট সময় : ০২:১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫