ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

ভবিষ্যতে কে আসবে তাদের এখনই তেল দেয়া শুরু করেছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রশাসনের কর্মকর্তাদের ইঙ্গিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “এখনকার যে পরিবেশ তাতে কাজ করতে সবচেয়ে বেশি সুবিধা, কিন্তু কিছু কিছু লোক আছে ভবিষ্যতে কে আসবে তাদের এখনই তেল দেয়া শুরু করেছে”।

“দলীয় বিবেচনায় যেনো কেউ কাজ না করে তাদের অলরেডি ইনস্ট্রাকশন দেয়া হয়েছে, আর তেল দেয়া যেনো বন্ধ করে তা বলা হয়েছে” বলেন উপদেষ্টা।

শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় আক্ষেপ করে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ে যাই ঘটে দোষটা এসে চাপে উপদেষ্টার উপরে।

সীমান্ত ইস্যু নিয়ে তিনি বলেন, পুরো বর্ডার এখন আরাকান আর্মির দখলে। বন্দরে মিয়ানমার থেকে মালামাল আসার সময় ওরা এখান থেকে ট্যাক্স নেয় আবার বর্ডার ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। একটা ডিফিকাল্ট সিচুয়েশন। এটা একটা বড় ধরনের সমস্যা, কিভাবে সলভ করা যায় সরকারও চিন্তাভাবনা করছে। সহজে সমাধান হবেনা, কিন্তু আমরা চেষ্টা করছি।

রোহিঙ্গাদের অপকর্মের জন্য কক্সবাজারের নাম খারাপ হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, যদিও অফিসায়ালি ১২ লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেয়া হয়েছে, সংখ্যায় কিন্তু আরো বেশি৷ তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। তাই যতো তাড়াতাড়ি তাদের নিজ দেশে ফেরত দিতে পারি ততোই আমাদের জন্য মঙ্গল।

এসময় সাংবাদিকরা তার নজরে আনেন কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়ার বিরুদ্ধে নানান অভিযোগ। উপদেষ্টা সংবাদ সম্মেলন চলাকালেই তাৎক্ষণিক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন দেন। নির্দেশ দিয়ে ফোনে বলতে শোনা যায়-“ওসি, চকরিয়া থানা। জানো এর ব্যাপারে? তাকে উইথড্র করো। আজকেই উইথড্র করো”।

সভায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

ভবিষ্যতে কে আসবে তাদের এখনই তেল দেয়া শুরু করেছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫