ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

বৈরী আবহাওয়ায় মহেশখালী নৌপথে সি-ট্রাক ও স্পিডবোট চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বৈরী আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় কক্সবাজার-মহেশখালী নৌপথে সি-ট্রাক, স্পিডবোট ও গামবোট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নৌযান চলাচল বন্ধ থাকায় কক্সবাজার ও মহেশখালীর মধ্যে প্রতিদিন যাতায়াতকারী শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। জরুরি কাজে শহরে আসা অনেকেই সময়মতো বাড়ি ফিরতে না পেরে ঘাটে অপেক্ষা করছেন।

কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে নৌযান বন্ধ রাখা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় হলেও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করার দাবি জানান তারা।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছে, সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। সাগর উত্তাল থাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নৌযানগুলোকে নিরাপদে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল পুনরায় শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

বৈরী আবহাওয়ায় মহেশখালী নৌপথে সি-ট্রাক ও স্পিডবোট চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় : ০৯:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬