ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

বৈছাআ’ কক্সবাজারের কমিটি’ উধাও, পদত্যাগের হিড়িক!

শহিদুল ওয়াহিদ সাহেদকে আহ্বায়ক, সাগর উল ইসলামকে সদস্য সচিব ও জিনিয়াকে মুখপাত্র করে বড় পরিসরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার কমিটি প্রকাশিত হওয়ার এক ঘন্টার মধ্যেই সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর কক্সবাজার জেলাসহ বেশ কয়েকটি জেলা ও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কমিটি প্রকাশিত হয় ১৯ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাতে।

কক্সবাজারের কমিটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয় পদপ্রাপ্ত ও পদবঞ্চিতদের মাঝে।

প্রকাশের পঁচিশ মিনিটেই সদস্য পদ পাওয়া আতহার সাকিফ তাঁর ফেইসবুকে পোস্ট দিয়ে লিখেন “
হাসনাত আবদুল্লাহ এর ‘মাই ম্যান পলিসি’ দিয়ে চাঁদাবাজদের সম্মুখ সারিতে রেখে আন্দোলনে সমন্বয়ে কাজ করা শিক্ষার্থীদের বাদ দিয়ে সদ্য প্রকাশিত কক্সবাজার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কমিটি থেকে পদত্যাগ করলাম “।

এছাড়াও তিনি আরো লিখেন, “কক্সবাজার জানে দীর্ঘ সময়ের ফ্যাসিবাদ বিরোধী কারা একইসাথে কক্সবাজার এটাও জানে সমন্বয়ক নাম দিয়ে চাঁদাবাজি করেছে কারা ।
হাসনাত আব্দুল্লাহ ভাই ভালো খেলেছেন, তবে কিসের স্বার্থে বা কিসের বিনিময়ে এই ধরনের নোংরা খেলা খেলেছেন জানতে পারলে খুশি হবো।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান কমিটির সহ – সমন্বয়ক নুরুল ইসলাম নাহিদ ও একই সময়ে ফেইসবুকে পোস্ট দিয়ে লিখেন ” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ জুলাই প্রকাশিত কমিটির ১৯নং সহ সমন্বয়ক, ৩ আগষ্ট বর্ধিত কমিটির ৩নং সহ সমন্বয়ক এবং সমাজকল্যাণ সেলের ১নং সদস্য সহ বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের সকল পর্যায়ের কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় স্ব জ্ঞানে পদত্যাগ করছি।”

নব্য ফ্যাসিষ্টদের হাতে এই সংগঠন কুক্ষিগত হয়েছে উল্লেখ করে তিনি লিখেন ” আমি তো অসহায়, আল্লাহকে বিচার দিলাম,। আর কিছু বলার নেই!”

তিনি কমেন্টে যুক্ত করে বলেন, “আমি লজ্জিত কক্সবাজারের বিপ্লবীদেরকে আমি মূল্যায়ন করতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও সাঈদ স্বাধীনসহ বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি এই সদ্য প্রকাশিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করার ঘোষণা দেন ফেইসবুকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

বৈছাআ’ কক্সবাজারের কমিটি’ উধাও, পদত্যাগের হিড়িক!

আপডেট সময় : ০৭:২১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫