ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া উপজেলা: সংকট ও আগামীর সম্ভাবনা হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ছাত্রনেতা শাইনুর হোছাইন কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক টেকনাফে শুরু হচ্ছে এফ এফ জি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬, খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের আহ্বান টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ৪ অপহৃত উদ্ধার ভুয়া প্রেস রিলিজ নিয়ে সতর্কবার্তা: কক্সবাজার জেলা ছাত্রদল কমিটি প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতি ডাকাত দলের অভয়ারণ্য ঈদগাঁও-ঈদগড় পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল উখিয়া সীমান্তের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে পুলিশ সুপারের আকষ্মিক পেট্রোল পাম্প পরিদর্শন কক্সবাজারে ২৪ ঘণ্টার চিরুনি অভিযান: ১৫ ছিনতাইকারী-ডাকাত গ্রেফতার বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিজয় দিবস ক্রিকেট: ‘অদম্য’ মিরাজের মুখোমুখি ‘অপরাজেয়’ শান্ত..

আসন্ন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রথমবারের মতো বর্তমান জাতীয় দল ও জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের নিয়ে বিশেষ প্রীতি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এই টি–২০ ম্যাচটি।

এর আগে বিজয় দিবসে বিসিবি সাধারণত সাবেক ক্রিকেটারদের নিয়ে লাল দল–সবুজ দলের ম্যাচ আয়োজন করলেও তাতে তেমন সাড়া মিলতো না। তবে এবার মাঠে নামছেন শান্ত–মিরাজদের মতো বর্তমান তারকারা। ম্যাচটি দর্শকরা টিকিট কেটে স্টেডিয়ামেও দেখতে পারবেন, পাশাপাশি টিভিতে সরাসরি সম্প্রচারও থাকবে।

বাংলাদেশ অল স্টার্স নামে এই আয়োজনের দুই দল—অদম্য ও অপরাজেয়। অদম্য দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং অপরাজেয় দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। দুই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মিজানুর রহমান বাবুল এবং সোহেল ইসলাম।

অদম্য স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ, হাবিবুর রহমান সোহান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তৌহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন, আফিফ হোসেন, আকবর আলী, মো. সাইফুদ্দিন, হাসান মাহমুদ, তানভীর ইসলাম, শরীফুল ইসলাম।

অপরাজেয় স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, পারভেজ ইমন, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, মো. মিথুন, জাকের আলী, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলায়েন।

কোয়াবের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এই ম্যাচটি নিয়ে ইতোমধ্যে ক্রিকেটভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। শক্তিশালী স্কোয়াড দেখে ধারণা করা হচ্ছে, বিপিএলের আগে ক্রিকেটারদের জন্য এটি হবে দারুণ প্রস্তুতির ম্যাচ।

ট্যাগ :

উখিয়া উপজেলা: সংকট ও আগামীর সম্ভাবনা

বিজয় দিবস ক্রিকেট: ‘অদম্য’ মিরাজের মুখোমুখি ‘অপরাজেয়’ শান্ত..

আপডেট সময় : ০২:৩৯:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫