ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক যু/দ্ধের বিনিময়ে আরেক যু/দ্ধের অবসান: বাস্তবতা নাকি কল্পনা? জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার আমেরিকা প্রবাসী আবুল কায়সার ১০ হাজার টাকা পাঠালেন ব্রেন টিউমারে আক্রান্ত সিদরাতুলকে জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী উখিয়ায় গোলাগুলি ও চাঞ্চল্যকর হামলার মূলহোতা বশর গ্রেপ্তার সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল -টিকা কার্যক্রমের উদ্বোধন নয়,কাযর্ক্রম শুরুর নির্দেশনা খরুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ, সংকটাপন্ন আরেকজন রবিবার থেকে মহেশখালী ও রামু উপজেলায় দেয়া হবে হামের টিকা ঈদগাঁওয়ে হকার অপহরণ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ কক্সবাজার সদর হাসপাতালে হাম আতঙ্ক: শিশু ওয়ার্ডেই বাড়ছে সংক্রমণের ঝুঁকি, ৪ শিশুর মৃত্যু ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৯৪ শিশু বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ ব্রেন টিউমারে আক্রান্ত সিদরাতুলের জন্য ২০ হাজার টাকা পাঠালেন আমেরিকা প্রবাসী লেবু চৌধুরী

বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক

ক্রীড়া সাংবাদিকদের এশিয়ার শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত নির্বাচন কমিশন সকল সদস্যের সম্মতিক্রমে কেন্দ্র বরাবর নতুন কমিটি প্রেরণ করলে বিএসপিএ’র কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক সেই কমিটি আনুষ্ঠানিক অনুমোদন দেন।
১১ সদস্য বিশিষ্ট কক্সবাজার বিএসপিএ’র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার রিপোর্টার ক্রীড়া সংগঠক এম আর মাহবুব।
জাতীয় স্যাটেলাইট চ্যানেল এস এ টেলিভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা কমিটির অন্যান্যরা হলেন, মোহনা টিভি’র জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল সহ-সভাপতি, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ছৈয়দ আলম যুগ্ম সম্পাদক ও দৈনিক আজাদী পত্রিকার জেলা প্রতিনিধি শাহেদ মিজান অর্থ সম্পাদক নির্বাচিত হন।
একই সাথে সংগঠনের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার সায়ীদ আলমগীর, দৈনিক কক্সবাজারের সিনিয়র রিপোর্টার এম. বেদারুল আলম, সিবিএন প্রতিবেদক আজিজ রাসেল, দৈনিক ইনানীর মফস্বল সম্পাদক বলরাম দাশ অনুপম ও রাইজিং বিডি’র জেলা প্রতিনিধি তারেকুর রহমানকে কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনিত করা হয়।
একই সাথে কেন্দ্র প্রেরিত অপর এক পত্রে পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসকের নেতৃত্বে কক্সবাজার বিএসপিএ’র পরামর্শক হিসেবে শক্তিশালী একটি উপদেষ্টা পর্ষদ গঠন করে দেয়া হয়।
জেলা প্রশাসক ছাড়াও উপদেষ্টা মন্ডলীর অন্যান্যরা হলেন, কক্সবাজারের জেলা পুলিশ সুপার, প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক ইউনিয়ন সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, জ্যৈষ্ঠ ক্রীড়া সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, সরওয়ার আজম মানিক ও হাসানুর রশীদ।
প্রসঙ্গত: ক্রীড়া সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী জেলার একমাত্র এই সংগঠন সম্ভাবনাময়ী কক্সবাজারের ক্রীড়ার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এক যু/দ্ধের বিনিময়ে আরেক যু/দ্ধের অবসান: বাস্তবতা নাকি কল্পনা?

বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক

আপডেট সময় : ১১:০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬