ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের ইরানের শীর্ষ ২ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় মন্ত্রিত্ব আমার চাকরি নয়, ইবাদত: শিক্ষামন্ত্রী ইউরোপ যদি ই’রা’ন আ/ক্র/ম/ণ করে, রাশিয়ার ইউরোপ আ/ক্র/ম/ণ সহজ হয়ে যাবে! কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার

বাধা পেরিয়ে সাফল্য ছোঁয়া দুই তরুণকে গ্রামবাসীর সংবর্ধনা

প্রান্তিক জনপদ, অনেক কিছুই নেই। এই নেই’কে অনুষঙ্গ করে বেড়ে ওঠা দুই তরুণ স্ব-যোগ্যতায় পেয়েছেন সাফল্য ছোঁয়া।

উখিয়ার উপকূলীয় গ্রাম ইনানীর শফিরবিল গ্রামবাসীদের গর্বের শেষ নেই ভূমিপুত্রদ্বয়ের সফলতায়, আর সেই উচ্ছ্বাসে দেওয়া হয়েছে সংবর্ধনা। এদের একজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে, আরেকজন রাষ্ট্রায়ত্ত  সোনালী ব্যাংকে কর্মরত।

‘সোসাইটি ফর এডুকেশন ডেভেলাপমেন্ট’ নামে একটি সংগঠনের উদ্যোগে রবিবার (১৫ ডিসেম্বর) ইনানীর সিএমপির হলরুমে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।

দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিতে সিপাহী পদে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম। রেজাউলের পিতা মো. মুফিদুল আলম পরিবার নিয়ে গ্রামের বাড়িতেই থাকেন।

দেশও দেশের মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে রেজাউল তাঁর বক্তব্যে বলেন, ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো সামরিক বাহিনীতে চাকরী করার, অবশেষে বিজিবিই তাঁর স্বপ্ন পূরণ করেছে, তাই তাঁর সংস্থার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন রেজাউল।

অন্যদিকে সোনালী ব্যাংক পিএলসি’তে সিনিয়র অফিসার (আইটি) পদে নিয়োগ পেয়েছেন কামরুল ইসলাম শারেক, তাঁকেও দেওয়া হয় সংবর্ধনা।

ইনানীর মো. শফিরবিল এলাকার ডা. আজিজুল ইসলামের ছেলে শারেক, তাঁর পিতাও একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, মো. শফি ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনিও এলাকার শিক্ষাবিস্তারে দীর্ঘদিন ধরে কাজ করছেন।

সংবর্ধিত হয়ে শারেক অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তাঁর নিজ এলাকার শিক্ষা বিস্তারে পিতার মতো ভূমিকা রাখবেন তিনিও, তাছাড়া কর্মজীবনে সর্বোচ্চ পেশাদারিত্ব ধরে রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

কামরুল ইসলাম শারেক এর আগে ঢাকার মেট্রোরেলের কাস্টমার রিলেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ইনানীর মো. শফিরবিল এলাকাটি এক সময় ছিলো প্রত্যন্ত গ্রাম, বিদ্যুৎ, যাতায়াত এবং শিক্ষা কোনটির ছোঁয়া পায়নি এ গ্রামের মানুষ, যদিওবা এখন মেরিনড্রাইভের বদৌলতে কিছুটা পাল্টেছে গ্রামের এ চিত্র।

এলাকাটিতে শিক্ষাবিস্তারের ভূমিকা রাখছেন একদল শিক্ষিত তরুণ, তাঁরাই ‘সোসাইটি ফর এডুকেশন ডেভেলাপমেন্ট’ নামে একটি সংগঠন করে অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে সচেতন করছে, উচ্চশিক্ষা গ্রহণের পরামর্শসহ নানাভাবে ভূমিকা রাখছে, তাঁদের মধ্যে এরফানুল করিম, মোবারক আলী, মো. জসিম, রেজাউল করিম, প্রবাসী কামাল হোসাইনসহ আরো অনেকেই।

রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন – ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, মাস্টার আব্দুল করিম, পুলিশ কর্মকর্তা মো. হাসান আলী, কক্সবাজার জজ আদালতের সহকারী পিপি এডভোকেট কলিম উল্লাহ মামুন, এনসিসি ব্যাংকের কর্মকর্তা হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ডা.আজিজুল ইসলাম, মাওলানা হাসান ও  আরণ্যক ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা হাফিজুর রহমানসহ আরো অনেকেই।

ট্যাগ :

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

বাধা পেরিয়ে সাফল্য ছোঁয়া দুই তরুণকে গ্রামবাসীর সংবর্ধনা

আপডেট সময় : ০৭:১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪