ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

বাধার মুখে সরকারি জমিতে নির্মিত বাড়ি উচ্ছেদ না করেই ফিরলো এসিল্যান্ড

রামুতে সরকারি জমিতে নির্মিত স্বেচ্ছাসেবকলীগ নেতা হাবিব উল্লাহ’র আলিসান বাড়ি উচ্ছেদে গিয়ে তোপের মুখে পড়ে ফেরত এসেছেন রামুর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উখিয়ারঘোনার টেইলাপাড়া এলাকায় অবৈধভাবে নির্মিত আলিসান বাড়িটি উচ্ছেদ অভিযানে যায় রামু উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলা প্রশাসন স্কেভেটর দিয়ে নির্মিত বাড়ির বাউন্ডারি ভাঙ্গার চেষ্টা করলে আত্মীয়-স্বজনরা অভিযানে বাধা প্রদান করেন। এক পর্যায়ে অভিযান পরিচালনার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা হাবিব উল্লাহর পরিবার সহ সংঘবদ্ধ মহিলারা এসিল্যান্ড সহ অভিযান পরিচালনায় নিয়োজিত প্রশাসনের সাথে মারমুখী আচরণ করতে দেখা যায়। এ সময় এসিল্যান্ড সহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন তারা। একপর্যায়ে তোপের মুখে অভিযান বন্ধ করে চলে যান এসিল্যান্ড রাতুল।

এ ব্যাপারে রামু সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল জানান, উক্ত অভিযানে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার, রামু থানা পুলিশ,এপিবিএন সদস্য, আনসার ব্যাটালিয়নের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

বাধার মুখে সরকারি জমিতে নির্মিত বাড়ি উচ্ছেদ না করেই ফিরলো এসিল্যান্ড

আপডেট সময় : ০৭:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪