ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক
কমে যাচ্ছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা

বাড়বে অপরাধ

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে বাস করা রোহিঙ্গারা তাদের খাদ্য সহায়তা কমানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলছেন, এরমধ্য দিয়ে পুষ্টিকর খাবার গ্রহণ যেমন সীমিত হয়ে যাবে, তেমন ভাবে ক্যাম্পের ভেতর ও আশপাশের এলাকায় অপরাধ বৃদ্ধি পাবে। এতে করে স্থানীয়দের সঙ্গে রোহিঙ্গাদের দ্বন্ধও বাড়তে পারে। যা মারাত্মক প্রভাব পরবে আশ্রয় জীবনে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে প্রকাশ করা হয়, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) বাংলাদেশে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা অর্ধেক কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে প্রতি ব্যক্তিকে মাসে ৬ ডলার পরিমাণ রেশন দেওয়া হবে।

বর্তমানে রোহিঙ্গারা মাথাপিছু ১২.৫০ ডলার খাদ্য সহায়তা পান, কিন্তু তহবিলের অভাবে এই পরিমাণ ৬ ডলারে নামিয়ে আনা হবে আগামী মাস থেকে।

বাংলাদেশের শরণার্থী কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিয়ে সতর্ক করে বলছেন, এই সিদ্ধান্ত আশ্রয় শিবিরে খাদ্য সংকট ও অপুষ্টি আরো বৃদ্ধি করবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার সামসুদ্দৌজা নয়ন বলেন, “ খাদ্য সহায়তা অর্ধেকে নেমে আসার এই সিদ্ধান্ত রোহিঙ্গা ক্যাম্পে বড় ধরনের প্রভাব পরবে। আশ্রিতরা তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য অপরাধে জড়িয়ে পড়তে পারে।”

এতে করে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কাও করেন সামসুদ্দৌজা।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (ARSPHR)-এর চেয়ারম্যান মোহাম্মদ জুবায়ের বলেন, “রেশন কমানোর খবর শুনে আমি বাকরুদ্ধ। ১২.৫০ ডলার থেকে ৬ ডলারে কমানো হলে রোহিঙ্গাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। এমনকি ১২.৫০ ডলারও পুষ্টিকর জীবনযাপন করার জন্য যথেষ্ট নয়”।

তিনি আরও বলেন, “এর কারনে রোহিঙ্গারা চুরি, ডাকাতি, মাদক ও অন্যান্য অবৈধ ব্যবসায় জড়িয়ে পরবে”।

রোহিঙ্গা নেতা জোবায়ের বলেন, “আমরা এখানে আর্থিক সহায়তার উপর বেঁচে থাকতে চাই না। আমরা আমাদের দেশে ফিরে গিয়ে নিজেদের খাদ্য নিজেরা যোগান দিতে চাই”।

আশ্রয় শিবিরের তরুণ রোহিঙ্গা নেতা মুজিবুর রহমান বলেন, “রোহিঙ্গাদের আর কোনও আয়ের উৎস নেই। তাদের জীবন সম্পূর্ণভাবে খাদ্য সহায়তার উপর নির্ভরশীল। এমন রমজান মাসে এধরণের খবর আমাদের জন্য হতাশাজনক।

জাতীয় নাগরিক কমিটির রোহিঙ্গা বিষয়ক সম্পাদক এসএম সুজা বলেন, “যখন তাদের খাদ্য সহায়তা কমানো হবে, তারা জীবিকার সন্ধানে ক্যাম্প ছেড়ে চলে যাবে, যা স্থানীয় কর্মসংস্থানে প্রচুর চাপ ফেলবে।”

“এই পরিস্থিতিতে স্থানীয়দের এবং রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হতে পারে। এটি একটি বড় মানবিক সংকট। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে, নাহয় এটি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে” বলেন সুজা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক

কমে যাচ্ছে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা

বাড়বে অপরাধ

আপডেট সময় : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫