ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এহেছান-ইসলাম-আমিন ও শফিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত।

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 509

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট (বুধবার) স্যান্ডি বীচ ক্যাফেতে আয়োজিত এই সভায় প্যানেলের প্রার্থী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বাপুস কক্সবাজার জেলা শাখার ২০২৫-২০২৮ ইং ত্রি-বার্ষিক নির্বাচনে অংশ নিতে এহেছান-ইসলাম-আমিন ও শফিক ঐক্য পরিষদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ এহেছানুল করিম। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ নুরুল আমিন এবং অর্থ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

সভায় প্যানেল সদস্যরা তাদের লক্ষ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং দেশের বই শিল্পের উন্নয়ন ও বাপুস সদস্যদের অধিকার আদায়ের ভবিষ্যৎ ভিশন তুলে ধরেন। বক্তারা বলেন, প্রকাশনা ও বিক্রয় খাতে যত চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো মোকাবেলায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। তারা সমিতিকে আরও গতিশীল, স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনায় পরিচালনার প্রতিশ্রুতি দেন।

ঘোষিত প্যানেলের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন:
সহ-সভাপতি পদে: এম নুরুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি), আবদুল গফুর, মাস্টার মোঃ আবু তালেব খাঁন, মৌলানা মুহিববুর রহমান, আফাজ উদ্দিন আজাদ

অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নোমান এবং যুগ্ম সম্পাদক হিসেবে এনামুল হক ছুট্টো, ফখরুল ইসলাম, মোহাম্মদ মুছা, অধ্যক্ষ মাওঃ রহমাত উল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়াও এই প্যানেল থেকে সদস্য পদে লড়বেন- মো. হেফাজ উদ্দিন, এস.এম সরওয়ার কামাল, জাহাঙ্গীর আলম, মৌঃ এনামুল হক ইসলামাবাদী, মুহাম্মদ সালাহউদ্দিন আইয়ুবি, মাস্টার ফরিদুল আলম, জয়নাল আবেদীন জনি, মোহাম্মদ হাসান, মাও এনায়েত উল্লাহ, মাষ্টার মুহাম্মদ ইউনুছ, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ মোসলেহ উদ্দিন, মোহাম্মদ ওসমান গণি ও শফিউল আলম।

এহেছান-ইসলাম-আমিন ও শফিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, তাঁরা প্রকাশক ও বিক্রেতাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন এবং কক্সবাজারে বই শিল্পের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সভায় বই প্রকাশনা ও বিক্রয় খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এহেছান-ইসলাম-আমিন ও শফিক ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০১:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫