ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: আরও ৪০ জন গ্রেপ্তার আদানির বিকল ইউনিট সচল, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য

বাংলাদেশে খেলার অনুমতি পেলেন হামজা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 483

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া ভিডিও বার্তায় হামজা জানিয়েছেন, বাংলাদেশে খেলতে তর সইছে না তার।

হামজার বাংলাদেশ দলে খেলতে পারার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার ক্লাব লেস্টার সিটি তাদের ফেসবুক পেজে হামজার বাংলাদেশ জাতীয় দলের পতাকা হাতে একটি ছবি পোস্ট করেছে।

বাফুফে বার্তায় লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

বাফুফের ছোট্ট ভিডিও বার্তায় হামজা বলেন, ‘হাই, আমি হামজা। আমি সবকিছুর জন্য খুবই খুশি। বাংলাদেশের হয়ে খেলার তর সইছে না। আশা করছি, দ্রুতই দেখা হবে।’ ২৭ বছর বয়সী হামজার ছবি পোস্ট করে লেস্টার সিটি লিখেছে, হামজা চৌধুরী এখন থেকে বাংলাদেশের।

প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ে খেলা প্রথম ফুটবলার হিসেবে হামজা এখন বাংলাদেশের জার্সি পরার অপেক্ষায় আছেন। হামজা চৌধুরীর বাবা বাংলাদেশি। তার বাড়ি সিলেটের হবিগঞ্জে। তবে তার মা গ্রানাডার। হামজার বেড়ে ওঠা ইংল্যান্ডে। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন।

যে কারণে তার ইংল্যান্ড, বাংলাদেশ ও গ্রানাডা জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নও দেখেছেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে খেলার প্রস্তাব থাকলেও ইংল্যান্ডের অপেক্ষায় ছিলেন তিনি। তবে হামজা বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর কিছু জটিলতা দেখা যায়। যেহেতু তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন তাই ফিফার ফুটবল ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেতে হয়েছে।

জনপ্রিয় সংবাদ

জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন

বাংলাদেশে খেলার অনুমতি পেলেন হামজা

আপডেট সময় : ০২:০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪