ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈকতে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের উপর আলোকচিত্র প্রদর্শনী একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ্দিন আহমদ আগামীর কক্সবাজারের জন্য উন্নয়ন ও সুশাসনের লক্ষ্যে নাগরিক সংলাপ পরবর্তী ১৩ দফা সুপারিশ ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে— মহেশখালীতে হামিদুর রহমান আযাদ নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা সেনাবাহিনীর অভিযান; খুরুশকুলের মামুন ও কায়ছার দেশীয় অস্ত্রসহ আটক কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন আজ প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন সীমান্তে গুলিবিদ্ধের ২৭ দিন পর হোয়াইক্যংয়ের হুজাইফার মৃত্যু ১২ ফেব্রুয়ারি : গণভোট, গোলাপী ব্যালেট ক্ষমতায় যাবে ১১ দলীয় জোট-মহেশখালীতে অলি আহমেদ ‘ আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম ‘ – মহেশখালীতে কর্নেল অলি কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমান্ত এলাকা রামু বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা চেয়ে থানায় বুড্ডিস্ট সোশ্যাল মুভমেন্ট বাংলাদেশ’র চিঠি

বাংলাদেশের সামনে ফাইনালের হাতছানি- দরকার কেবল একটি জয়..

এশিয়া কাপের সুপার ফোরে দারুণভাবে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে টাইগাররা এখন ফাইনালের খুব কাছাকাছি। শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করার জন্য এখন লিটন দাসের দলের সামনে রয়েছে খুবই সহজ সমীকরণ—বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জয় লাভ করা।

সুপার ফোরে প্রথম ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে বড় জয় তুলে নেওয়ার পর বাংলাদেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

টাইগারদের পরবর্তী দুই প্রতিপক্ষ হলো ভারত ও পাকিস্তান। ২৪ সেপ্টেম্বর ভারতের এবং এর ঠিক পরের দিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিততে পারলেই বাংলাদেশ সরাসরি ফাইনাল নিশ্চিত করবে।

বর্তমানে সুপার ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ভারত। এরপর যথাক্রমে পাকিস্তান ও বাংলাদেশের অবস্থান। তিন দলেরই সংগ্রহ সমান ২ পয়েন্ট করে। তবে পাকিস্তান ইতিমধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে বাংলাদেশ ও ভারত খেলেছে মাত্র একটি করে ম্যাচ।

যদি বাংলাদেশ তাদের পরবর্তী দুই ম্যাচের একটিতে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। সেক্ষেত্রে ভারত বা পাকিস্তানের যেকোনো একটি দল সঙ্গী হিসেবে ফাইনালে খেলবে। তবে যদি বাংলাদেশ তাদের উভয় ম্যাচেই হেরে যায়, তাহলে ভারত এবং পাকিস্তান ফাইনালে উঠবে এবং বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা সেখানেই শেষ হবে।

উল্লেখ্য, এবারের এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৈকতে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের উপর আলোকচিত্র প্রদর্শনী

This will close in 6 seconds

বাংলাদেশের সামনে ফাইনালের হাতছানি- দরকার কেবল একটি জয়..

আপডেট সময় : ১১:১৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫