ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

বরফ গলেছে টিটিএনের টকশোতে: কর্মসূচী প্রত্যাহার ব্রাজিল সমর্থকদের,আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা

অবশেষে আর্জেন্টাইন সমর্থকদের প্রতি সম্মান জানিয়ে একই স্থানে একই সময়ে ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করে নিলো ব্রাজিল সমর্থক গোষ্ঠী।

১০ জুন বিকেল ৩ টায় কক্সবাজার শহরের বাহারছড়া গোলচত্বর বীর মুক্তিযোদ্ধা মাঠে সমবেত হয়ে র‍্যালীর ঘোষনা দেয় আর্জেন্টাইন সমর্থকেরা। এ নিয়ে কয়েকদফা সংবাদ সম্মেলন করে কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।

তবে এরই মাঝে একই জায়গায় একই সময়ে সমাবেশ ও র‍্যালীর ঘোষণা দেয় ব্রাজিল সমর্থকেরা।

এ নিয়ে মঙ্গলবার সন্ধ্যা থেকে বাড়তে থাকে উত্তেজনা। উভয় পক্ষ অনড় থাকে একই স্থানে আহুত কর্মসূচী নিয়ে। ফলে এ নিয়ে অস্বস্তি বাড়তে থাকে। এমনকি পুলিশসহ প্রশাসনের কর্তাদেরও এ নিয়ে কথাবার্তা বলতে শোনা গেছে। টিটিএন কে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার জানান,যে কোনো অনাকাংখিত পরিস্থিতি এড়াতে পুলিশের তৎপরতা থাকবে।

তবে সব অস্বস্তি আর উত্তেজনা প্রশমিত হয় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক কানন বড়ুয়া বিশালের টিটিএনকে দেয়া এক ভিডিও বার্তায়। যেখানে তিনি বলেন,ক্রিড়া মানুষের সৃজনশীলতাকে শানিত করে, ঐক্যবদ্ধ করে, আর্জেন্টাইন সমর্থকের প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়ে একই সময়ে একই স্থানে ব্রাজিল সমর্থকের ঘোষিত কর্মসূচী প্রত্যাহার করা হলো।

এর আগে এ বিষয় নিয়ে টিটিএনে আয়োজিত একটি টকশোতে কিছু অনাকাংখিত ঘটনার জন্যে আর্জেন্টাইন সমর্থকদের পক্ষ থেকে সমন্বয়ক মোরশেদ আলম দুঃখ প্রকাশ করলে ব্রাজিল সমর্থক গোষ্ঠীর সমন্বয়ক কান বড়ুয়া বিশাল তাদের কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে ভেবে দেখার আশ্বাস দেন এবং তার ১ ঘন্টার মধ্যেই পূর্ব ঘোষিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এ দিকে কর্মসূচী প্রত্যাহার করায় ব্রাজিল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার আর্জেন্টাইন সমর্থকদের সমন্বয়ক মোরশেদ আলম।

ফলে ১০ জুন বিকেল ৩ টায় আর্জেন্টাইন সমর্থক গোষ্ঠীর পূর্ব ঘোষিত কর্মসূচী যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

বরফ গলেছে টিটিএনের টকশোতে: কর্মসূচী প্রত্যাহার ব্রাজিল সমর্থকদের,আর্জেন্টাইন সমর্থকদের কৃতজ্ঞতা

আপডেট সময় : ০২:০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬