ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বদরখালীতে যৌথ বাহিনীর অভিযান: সন্ত্রাসী সেলিম আটক বিএনপি ক্ষমতায় থাকলে এদেশে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত থাকে – সালাহউদ্দিন আহমদ ​কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক তারেক ​দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযান: ৩৪৫ রোহিঙ্গা আটক রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ ইসির নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে : সেনাসদর বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না-কুতুবদিয়ায় নাহিদ ইসলাম বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা শুক্রবার চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের বিক্ষোভ বিএনপির প্রচারণায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি কাজলের নির্বাচনের সংবাদ সংগ্রহে যেসব সতর্কতা জরুরি সেন্টমার্টিনে সি-অ্যাম্বুলেন্স ও সি-ট্রাক দিব – নুর আহমদ আনোয়ারী ফুটবল বিশ্বের দুই তারার জন্মদিন আজ (৫ ফেব্রুয়ারি) কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি মর্যাদাবান হবেন” মহাসড়কের জনস্রোতে ভোগান্তি ছাপিয়ে ভোটের উচ্ছ্বাস!

বদরখালীতে যৌথ বাহিনীর অভিযান: সন্ত্রাসী সেলিম আটক

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ সেলিম উদ্দিন নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বদরখালী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নাশকতামূলক অপতৎপরতা দমনের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বদরখালী এলাকায় দীর্ঘদিন ধরে সেলিম উদ্দিন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিলো এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

অভিযানকালে সেলিমের কাছ থেকে ২টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৯টি পৃথক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে যৌথ বাহিনী।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বদরখালীতে যৌথ বাহিনীর অভিযান: সন্ত্রাসী সেলিম আটক

This will close in 6 seconds

বদরখালীতে যৌথ বাহিনীর অভিযান: সন্ত্রাসী সেলিম আটক

আপডেট সময় : ১০:৪৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬