ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

ফেসবুকে ‘ডাকাত’ গুজব! নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা – ওসি উখিয়া

কক্সবাজারের উখিয়ার গ্রামঞ্চলে ‘ডাকাত’ আক্রমণের গুজব ছড়িয়ে পড়েছে ফেসবুকে।

সোমবার (১০ মার্চ) রাত ৯ টা থেকে ফেসবুকে এসংক্রান্ত বিভিন্ন পোস্ট দেখা যায়।

উখিয়ার এক ফেসবুক ব্যবহারকারী তার টাইমলাইনে দেয়া পোস্টে লিখেছেন –
” এলাকায় চারিদিকে ডাকাত বলে মসজিদে-মসজিদে মাইকিং চলছে! সবাই পাহারা বসান। বাস্তব ঘটনা কী? (উখিয়া, রাজাপালং)”।

ফেসবুকে ‘ধ্রুব রাসেল’ নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, “গুজব বলেই মনে হচ্ছে! আর যদি বাস্তবেও হয়ে থাকে ইনশাআল্লাহ এলাকাবাসী সক্রিয় আছে,প্রশাসনের তৎপরতাও পরিলক্ষিত হচ্ছে। আল্লাহ ভরসা”।

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ইমরান লিখেছেন – ” উত্তর-পুকুরিয়ায় ডাকাতি হচ্ছে ওখানে গেলাম, মানুষ বললো তুতুবিল নাকি ডাকাতি হচ্ছে, আবার তুতুরবিল গেলাম, ওখানকার মানুষ বললো পাইন্নাশিয়া ডাকাতি হচ্ছে অর্থাৎ সুলতান ভাইয়ের এলাকায়! তখন কনফার্ম হলাম এসব গুজব ছাড়া আর কিছুই না।”

এখন পর্যন্ত কোথাও সত্যিকার অর্থে ডাকাত আক্রমণ করেছে সে খবর পাওয়া যায়নি।

ফেসবুকে বিষয়টি নিয়ে লেখালেখির জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ তৎপরতা দেখা গেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ” পুলিশের টহল বাড়ানো হয়েছে, আমি নিজেও বেশ কয়েকটি এলাকা ঘুরেছি কোথাও ডাকাত এসেছে এমন সত্যতা পাইনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

ফেসবুকে ‘ডাকাত’ গুজব! নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা – ওসি উখিয়া

আপডেট সময় : ০২:০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫