ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

ফের ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) আরও ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের কাছাকাছি সাগর এলাকা থেকে দুটি ট্রলারসহ তাদের অপহরণ করা হয়।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান, সকালে কায়ুকখালী ঘাট থেকে বেশ কয়েকটি ট্রলার মাছ শিকারে যায়। এর মধ্যে মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা।

তিনি বলেন, “বারবার এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। মাছ শিকার এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই সরকারের সহযোগিতা একান্ত জরুরি।”

স্থানীয় জেলে নুর কালাম জানান, মাছ ধরার এক পর্যায়ে অস্ত্রধারীরা ট্রলারে উঠে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। “প্রায়ই এ ধরনের ঘটনা ঘটছে, আমরা আতঙ্কে আছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলাবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।”

এর আগে গত ১২ সেপ্টেম্বরও আরাকান আর্মি পাঁচটি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করেছিল। তাদের মধ্যে ১৭ জন কৌশলে পালিয়ে এলেও বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া আরও ১১৮ জেলে এখনো ওই গোষ্ঠীর হাতে বন্দি আছেন।

বিজিবি ও ট্রলার মালিকদের হিসাবে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ২৪২ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি; এর মধ্যে ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

ফের ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আপডেট সময় : ১০:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫