ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

প্রাণের দাবি পুরণ হলো কক্সবাজারবাসীর: মহাসড়ক ৬ লেনে উন্নত করা ঘোষণা প্রধানমন্ত্রীর

কক্সবাজারের মানুষের প্রাণের দাবি চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌর বাসটার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি ২৫ বছর আগে কক্সবাজারের যে সড়ক দেখে গিয়েছেন তার কোনো উন্নতি হয়নি বলে উল্লেখ করে কক্সবাজারের উন্নয়নে নজর দেয়ার কথা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় প্রসঙ্গ টানেন বাজেটের। তিনি বলেন, এ বাজেটের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করা হবে। যারা বাজেটের বিরোধিতা করছে তারা বেকারদের কর্মসংস্থানের বিরোধিতা করছে।

তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, যারা সিগারেট মদের ওপর ট্যাক্স বাড়ানোর বিরোধীতা করছে তারা জনগণের জন্য রাজনীতি করে না।

দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ বেডে উন্নীত করা হবে এবং আগামী বাজেটে ৪২ লক্ষ ফ্যামিলি কার্ড ও ৪০ লক্ষ কৃষক কে কৃষি কার্ড দেয়া হবে।

আর এই সব কিছু হচ্ছে আই হেভ এ প্ল্যানের অংশ বলে মন্তব্য করেন তারেক রহমান।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মহাসড়ক ৬ লেনে উনত করা নির্বাচনের প্রতিশ্রুতি ছিলো, অন্যদিকে লবন চাষীরা যাতে কেজি প্রতি নূন্যতম ১৫ টাকা দাম পায় সে ব্যবস্থা করার আহবান জানানোর পর প্রধানমন্ত্রী এ বিষয়ে উদ্যোগ নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি বক্তব্য রাখেন।

জনসভায় মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় কক্সবাজার জেলার দশম উপজেলা হিসেবে মাতামুহুরি উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

প্রাণের দাবি পুরণ হলো কক্সবাজারবাসীর: মহাসড়ক ৬ লেনে উন্নত করা ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬