ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

প্রধান শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করলেন উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক শিক্ষাই একটি জাতির শিক্ষাব্যবস্থার ভিত্তিপ্রস্তর উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “এই খাতের উন্নয়নে ব্যাপক সংস্কার ও কার্যক্রম বাস্তবায়ন করছে অন্তর্বর্তীকালীন সরকার।”

বুধবার (১৩ আগস্ট) সকালে কক্সবাজারে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত “প্রধান শিক্ষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “একজন প্রধান শিক্ষক শুধু একটি বিদ্যালয়ের প্রধান নন, তিনি একটি কমিউনিটির লীডার। তাঁর নেতৃত্ব ও দক্ষতার মাধ্যমেই শিশুর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব। যা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সংলগ্ন লিডারশিপ ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মাসুদ রানা, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন এবং পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন।

এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, পদস্থ সরকারি কর্মকর্তা, জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণ আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE)। এতে জেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নিচ্ছেন।

শিক্ষকদের নেতৃত্ব বিষয়ক দক্ষতা বৃদ্ধি, কার্যকর যোগাযোগ স্থাপন, একটি দল ব্যবস্থাপনার দক্ষতা তৈরি করা,সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করা,শিক্ষকদের মধ্যে আত্ম-সচেতনতা বৃদ্ধি করাসহ সংশ্লিস্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে এ সময় জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি

প্রধান শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করলেন উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

আপডেট সময় : ০৫:০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫