ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

পেকুয়ায় সাপের কামড়ে মৃত্যু: ওঝার কাছে যাওয়ায় দেরি হয় হাসপাতালে নিতে

কক্সবাজারের পেকুয়ায় বিষাক্ত সাপড়ের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ করা মোহাম্মদ রুবেল (৩৩) ব্যাটারীচালিত অটোরিকশা চালক। সে ইউনিয়নের কইড়া পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।

রুবেলের স্ত্রী শাহজান বেগম জানান, রোববার দিবাগত রাত একটার দিকে নিজ বসতঘরের উঠানেই বিষাক্ত সাপ কামড় দেয় তার স্বামীকে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, রাত আড়াইটার দিকে সাপেকাটা একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। যখন হাসপাতালে আনা হয় তখন তার অবস্থা খুব খারাপ ছিলো।

মুজিবুর রহমান বলেন, “তাৎক্ষনিক হাসপাতালে না এনে রোগীকে ওঝা বৈদ্যের কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করে ফেলেছে তারা। তাই দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয়৷”

রুবেলের স্ত্রী শাহজাহান বেগম বলেন, রাতে রুবেলের মোবাইলে কল আসে। বাচ্চাদের ঘুমের অসুবিধা হবে ভেবে সে ঘরের বাইরে উঠানে গিয়ে কথা বলছিলেন। বিদেশ যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলো। কথা শেষ করে ঘরে ঢুকার সময় দরজার পাশে সাপে পায়ে কামড় দেয়।

“আমরা তাকে দ্রুত পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানায়”।

স্থানীয়রা জানান, দুবছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন রুবেল। তিন সন্তানের জনক রুবেল বর্তমানে অটোরিকশা চালিয়ে সংসার চালান।

ট্যাগ :

কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি

পেকুয়ায় সাপের কামড়ে মৃত্যু: ওঝার কাছে যাওয়ায় দেরি হয় হাসপাতালে নিতে

আপডেট সময় : ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫