ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

পেকুয়ায় আগুনে পুড়লো দিনমজুরের বসতঘর

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে এক দিনমজুরের বসতঘর পুড়ে গেছে।

রবিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব বিলহাসুরা এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব বিলহাসুরা এলাকার মৃত ফজর আলীর ছেলে কাদের হোসেনের বাড়িতে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী কাদের হোসেন জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে দ্রুত বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি আরও বলেন, আগুনে নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং হাঁস-মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। এক সপ্তাহ আগে ব্র্যাক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সেই টাকাও আগুনে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, আগুনে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা খুবই অসহায় অবস্থায় রয়েছে। ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করেছি। চেয়ারম্যানের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

পেকুয়ায় আগুনে পুড়লো দিনমজুরের বসতঘর

আপডেট সময় : ০৭:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬