ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

পেকুয়ায় অপহৃত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় মো:মুজিব (১৯)নামে এক অটোরিকশা চালককে অপহরণ করে হাত পা বেঁধে নদীতে ফেলে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার ৪ মার্চ সকালে উপজেলার মোরার পাড়া বাগুজারা মাতামুহুরী নদী থেকে এ লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোর মুজিব চকরিয়ার পূর্ব বড় ভেওলা সিকদার পাড়া ৩নং ওয়ার্ড এলাকার মোঃ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়-লাশটি নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পেকুয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।পরে নৌ-পুলিশ এবং পেকুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।

সকালে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও দুপুর দুইটার দিকে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে লাশের পরিচয় শনাক্ত করেন।

তার হাত পা কাপড় দিয়ে বাঁধা।
এবং শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে।নদীর পাড়ে তার ব্যাটারী বিহীন অটোরিকশাটি পড়ে আছে।তাদের ধারণা সন্ত্রাসীরা চকরিয়া থেকে তাকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না জানান-সোমবার রাত ১২টা থেকে নিজের ব্যাটারী চালিত অটোরিকশা সহ মুজিব নিখোঁজ হয়।সারারাত তার মোবাইলে অনেক বার যোগাযোগের চেষ্টা করে পরিবার।সকালে পেকুয়ায় একটি লাশ পাওয়া গেছে শুনে ঘটনাস্থলে নিহতের পরিবারকে পাঠানো হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সিরাজুল মোস্তফা জানায়-খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়।পাশাপাশি নৌ-পুলিশ লাশটি উদ্ধার করেন। সকালে নিহতের পরিচয় শনাক্ত না হলেও বিকালে পরিচয় শনাক্ত হয়।বিষয়টি নিয়ে নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

পেকুয়ায় অপহৃত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:১৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫