ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে উত্তরা সৃজনশীল সংসদের ঈদ পুনর্মিলনী : সম্প্রীতি আর ভাতৃত্বের বন্ধন চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন টেকপাড়ায় মসজিদে ঢুকে মুসল্লীকে ছুরিকাঘাত, যুবক আটক বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন গর্জনিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি : জানাজা বুধবার সকালে রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার চকরিয়ায় বকসু পরিবারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ সাবেক ছাত্রনেতা আতাউর রহমান কায়সার মারা গেছেন : জানাজা বাদ এশা বায়তুশ শরফে জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুরুষের চেয়ে কি নারীদের শীত বেশি লাগে?

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • 526

মেয়েদের কি শীত বেশি লাগে?

অনেকেই কিন্তু মনে করেন, পুরুষের চেয়ে নারীদের শীত বেশি লাগে। কিন্তু এ বিষয়ে বিজ্ঞান কী বলছে?
বিজ্ঞান বলছে অন্য কথা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ পরিচালিত একটি গবেষণা বলছে, শীত অনুভবের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই।

এক গবেষণায় ২৮ জন পুরুষ ও নারীকে তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি ঘরে রাখা হয়।

তাদের পোশাক ছিল হালকা—শার্ট, শর্টস বা স্কার্ট এবং মোজা। ঘরের তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তন করা হয়।

অংশগ্রহণকারীদের শারীরিক তাপমাত্রা, গ্লুকোজ গ্রহণ, পেশির কার্যকলাপ ও ত্বকের তাপমাত্রা পর্যবেক্ষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, ঠান্ডা ঘরে নারীদের শরীরের তাপমাত্রা পুরুষদের তুলনায় সামান্য বেশি ছিল।

তবে এটি খুবই নগণ্য পার্থক্য।

নারীদের শরীর পুরুষদের তুলনায় সামান্য কম তাপ উৎপন্ন করলেও তাদের শরীরে বেশি চর্বি থাকায় তাপ ধরে রাখার ক্ষমতা বেশি।

তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে শীতের অনুভূতি এবং শরীর কাঁপার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি।

গবেষকেরা বলেন, নারীদের জন্য আরামদায়ক তাপমাত্রা হলো ২২ ডিগ্রি সেলসিয়াস।

পুরুষদের জন্য আরামাদায়ক গড় তাপমাত্রার থেকে মাত্র এক ডিগ্রি কম।

এ বিষয়ে ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের ড. ব্লাঙ্কা ভ্যালডেস বলেন, ‘আমাদের গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা নিয়ন্ত্রিত ঘরে নারী ও পুরুষের শারীরিক তাপমাত্রার মধ্যে খুব সামান্য পার্থক্য রয়েছে। তবে নারীদের শরীরের চর্বির স্তর তাপ ধরে রাখতে সাহায্য করে, যা শীতে তাদের কিছুটা বাড়তি সুরক্ষা দেয়।’

এতদিন কেন মনে হতো নারীদের বেশি শীত লাগে?

এর আগে বিজ্ঞানীরা মনে করতেন যে নারীদের শরীর কম তাপ উৎপন্ন করে, বেশি তাপ হারায়।
তাপমাত্রা পরিবর্তনে নারীদের শরীর বেশি সংবেদনশীল।

কিন্তু নতুন গবেষণাগুলো বলছে, এই ধারণাগুলো পুরোপুরি সঠিক নয়। তবে কিছু বিষয় শীতের অনুভূতিকে প্রভাবিত করতে পারে। যেমন: হরমোনের পরিবর্তন, শরীরের গঠন, স্বাস্থ্যগত অবস্থা বা ওষুধের প্রভাব।

গবেষকরা জানান, এটি একটি ছোট আকারের গবেষণা। এখানে সীমিত সংখ্যক অংশগ্রহণকারী ছিল। তাই এই বিষয়ে আরও গবেষণার প্রয়োজন ।

যুক্তরাষ্ট্রের  ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ডের গবেষক ড. জনাথন স্নোডেন মনে করেন, ‘শীতের অনুভূতির পার্থক্য বোঝার ক্ষেত্রে শারীরিক গঠন ছাড়াও হরমোন এবং ব্যক্তিগত স্বাস্থ্যের ভূমিকা রয়েছে। ঐতিহাসিকভাবে গবেষণাগুলোতে পুরুষদের শারীরবিজ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক গবেষণাগুলো দেখাচ্ছে, নারীদের শীত বেশি লাগে—এই ধারণার বৈজ্ঞানিক ভিত্তি খুবই কম।’

সূত্র: ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ

দৈনিক কালের কন্ঠ

ট্যাগ :

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে

পুরুষের চেয়ে কি নারীদের শীত বেশি লাগে?

আপডেট সময় : ০৪:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫