ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

পাচারের উদ্দেশ্যে পালংখালী সীমান্তে যাচ্ছিল ট্রাকভর্তি সার : ১শ বস্তা জব্দ, আটক ২

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং দুজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে বিজিবি ও রামু এবং উখিয়া উপজেলা প্রশাসন সমন্বিত অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন – উখিয়ার পালংখালীর পশ্চিম পালংখালীর বাসিন্দা মো. জাহেদ হোসেন (২৫) এবং পিকআপচালক বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৭) বর্তমানে তিনি রামুর ফতেখাঁরকুল এলাকায় বসবাস করেন।

বিজিবি জানিয়েছে, রামুর চৌমুহনী এলাকার একটি গুদাম থেকে উখিয়ার পালংখালী বাজারের দিকে একটি পিকআপ ভ্যানে করে অবৈধভাবে ইউরিয়া সার পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালানো হয়।

এ সময় ভোলা-ন ১১-০৩৭৩ নম্বরের পিকআপটি থামিয়ে তল্লাশি করে ৫০ কেজি ওজনের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। পাশাপাশি পিকআপটি জব্দ এবং দুজনকে আটক করা হয়।

রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে জব্দ করা সার যাচাই করি। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সারগুলো এবং ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। কৃষি উপকরণের অবৈধ পরিবহন ও পাচার রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি উপকরণ নির্ধারিত উদ্দেশ্য ছাড়া অন্যত্র পাচার বা অবৈধভাবে পরিবহন করা আইনত দণ্ডনীয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

জব্দ করা ইউরিয়া সার, পিকআপ ভ্যান এবং আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

পাচারের উদ্দেশ্যে পালংখালী সীমান্তে যাচ্ছিল ট্রাকভর্তি সার : ১শ বস্তা জব্দ, আটক ২

আপডেট সময় : ০২:২০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬