ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন বহাল শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু, আহত ৫ জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দুপুরে ‘ডাকাত’ ধরে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ

পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি

  • ইমরান হোসাইন
  • আপডেট সময় : ০৫:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • 196

কক্সবাজারের রামুতে পাওনা টাকা ফেরত চাওয়ায় গুলিবর্ষণের ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার লম্বরীপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি সাদ্দাম হোসেন (৩৭) তিনি তেচ্ছিপুলের আসকরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি মুদি দোকানের মালিক। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালেরর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্র জানায়, দুপুর ১টার দিকে তেচ্ছিপুল দক্ষিণ পাশের লম্বরীপাড়া সড়কে সাদ্দাম হোসেনের মুদি দোকানের সামনে তাঁর সঙ্গে শফি আলম (৩০) নামের এক ব্যক্তির পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শফি আলম তাঁর হাতে থাকা শর্টগান দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে সাদ্দাম হোসেন মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারী শফি আলম একই এলাকার বাসিন্দা। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন এবং এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

রামু থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি

আপডেট সময় : ০৫:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬