ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ইসির ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র প্রতিমন্ত্রী নাকি চিফ হুইপ? শহীদ জিয়ার সঙ্গী শাহজাহান চৌধুরীকে যা দিতে পারে বিএনপি ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি কক্সবাজারে গণভোটের ফলাফল : “হ্যাঁ” ৭ লাখ ২৯ হাজার ৭৩১,”না” ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন : কক্সবাজার-৪ আসনে ভোট পুনঃগণনার দাবী নুর আহমদ আনোয়ারীর জেলায় পোস্টাল ভোটের ফলাফল: বিএনপি ৫ হাজার ২৯৪, জামায়াত ১৪ হাজার ২৩৪ ২৯৯ আসনের ফলাফল: বিএনপি ২১১, জামায়াত ৬৮

নিষেধাজ্ঞার মাঝেও সেন্টমার্টিনে প্লাস্টিক যাচ্ছে দেদারসে!

পরিবেশগত সংকটাপন্ন হওয়ায় সেন্টমার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত সীমিতকরন ও প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞাসহ নানান বিধিনিষেধ আরোপ করে সরকার। কিন্তু বিধিনিষেধের মাঝেও প্লাস্টিক যাচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার কিছু সময় পর মালামাল পরিবহনকারী একটি ট্রলার ভিড়ে সেন্টমার্টিন ঘাটে। ট্রলারেই বিভিন্ন পণ্যের সাথে দেখা যায় ‘তড়িৎ ব্যবহার্য'(ওয়ান টাইম) বেশ কিছু প্লাস্টিক প্যাকেজিং নিয়ে যাওয়া হচ্ছে দ্বীপে। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক হিসেবে চিহ্নিত।

এসংক্রান্ত একটি স্থিরচিত্রসহ উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয় জাহিদ হাসান শুভ নামের এক ব্যক্তি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের ছাত্র জাহিদের সাথে যোগাযোগ হয় টিটিএনের। তিনি নিশ্চিত করেন প্রতিবেদনে উল্লেখ করা সময়েই, বিভাগের শিক্ষা সফর শেষ করে ফেরার পথে ছবিটি নিজের মুঠোফোনে ধারন করেন।

জাহিদের ছবির সূত্র ধরেই টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরীর সাথে কথা হয় আমাদের। মুঠোফোনে তিনি জানান, প্লাস্টিকের ক্ষেত্রে কঠোর নজরদারি করা হচ্ছে। সেইসাথে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে দ্বীপের সামগ্রিক চিত্র নজরে রাখা হয়েছে আর ট্রলারে মালামাল পরিবহনের বিষয়টিতে সহযোগিতা করছেন বিজিবি ও কোস্টগার্ড।

সময় ও ট্রলারের অবস্থান নিশ্চিত করে আদনান চৌধুরীকে প্লাস্টিক প্যাকেজিং যাওয়ার বিষয়টি অবহিত করা হলে তিনি ছবি পাঠাতে বলেন। ছবি পাঠানোর পর ক্ষুদে বার্তায় তিনি ব্যবস্থা নেয়ার কথা জানান।

এদিকে টিটিএনের কাছে ছবি সরবরাহ করা পর্যটক জাহিদ হাসান শুভ বলেন, “বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে দূষণ থেকে রক্ষায় সরকারের যে উদ্যোগ সেটা প্রশংসনীয়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপে মালামাল পরিবহণ তদারক করা এবং নিয়ন্ত্রণ আরোপ করা কঠিন কোন কাজ নয়। এমন সিদ্ধান্ত থাকা সত্বেও পরিবেশের অন্যতম দূষক প্লাস্টিক প্যাকেজিং এত বিশাল পরিমানে সেন্টমার্টিনে ব্যবহারের উদ্দ্যেশে নিয়ে আসতে দেখা হতাশাজনক।”

জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

নিষেধাজ্ঞার মাঝেও সেন্টমার্টিনে প্লাস্টিক যাচ্ছে দেদারসে!

আপডেট সময় : ০১:২৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪