ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে প্রার্থীদের ৪৮ শতাংশ ব্যবসায়ী, পেশা রাজনীতি ২ শতাংশের কম

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 112

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশ ব্যবসায়ী এবং রাজনীতি পেশা ২ শতাংশের কম প্রার্থীর। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ১৯৮১ জন। প্রথমবার নির্বাচন করছেন ১৬৯৬ জন। এতে ১৩ শতাংশ স্বতন্ত্র, ৮৭ শতাংশ রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এ ছাড়া ৩৬ শতাংশ ইসলামী দলের প্রার্থী প্রায় ৭৬ দশমিক ৪২ শতাংশ প্রার্থী স্নাতক পাস। প্রার্থীদের মধ্যে ৪৮ শতাংশ ব্যবসায়ী।

টিআইবি জানায়, নির্বাচনে প্রার্থীদের মধ্যে রাজনীতিকে পেশা হিসেবে দেখিয়েছেন ১ দশমিক ৫৬ শতাংশ প্রার্থী। প্রার্থীদের মধ্যে বছরে ১ কোটি টাকা আয় করেন এমন প্রার্থী সংখ্যা ১২৪ জন। ১০০ কোটি টাকার বেশি অস্থাবর সম্পদ আছে এমন প্রার্থী ১৩ জন।

টিআইবি জানিয়েছে নির্বাচনে ৮৯১ জন প্রার্থী কোটিপতি। এই তালিকার প্রার্থীদের মধ্যে বিএনপির রয়েছেন ৭১ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী, জামায়াতের ১৯ দশমিক ৮৫ শতাংশ প্রার্থী, জাতীয় পার্টির ১৮ দশমিক ৪৯ শতাংশ প্রার্থী, এনসিপির ১৪ দশমিক ৬৩ শতাংশ প্রার্থী রয়েছেন। একশ কোটি টাকা মালিক রয়েছেন ২৭ জন প্রার্থী।

টিআইবি জানায়, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে, যা মোট প্রার্থীর ২২ দশমিক ৬৬ শতাংশ। এ ছাড়া মোট প্রার্থীর সাড়ে ২৫ শতাংশ ঋণগ্রস্ত।

ট্যাগ :

কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

নির্বাচনে প্রার্থীদের ৪৮ শতাংশ ব্যবসায়ী, পেশা রাজনীতি ২ শতাংশের কম

আপডেট সময় : ০১:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬