নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে চকরিয়ায় চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে পুকুরের পাশপ খেলা করছিলো দুই শিশু। এসময় অসাবধানতা বশত পুকুরে পড়ে যায় তারা।পরে তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্ত্যব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশুরা হলো— ডুলাহাজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বালুরচর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং সওদগরঘোনা ৬ নং ওয়ার্ডের চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)। সওদাগর ঘোনায় তাদের নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলো।
সাইফুল ইসলাম সাইফ 
















