ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির জেলা কমিটি গঠন টেকনাফে প্রায় ২৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার বিজিবির ‘নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান’ শেষ হলো ‘রামু গ্রন্থমেলা-২০২৬’ টেকনাফে র‍্যাবের অভিযান: ৪ ভিক্টিম উদ্ধার, ২ মানবপাচারকারী গ্রেপ্তার রামুতে বিজিবির অভিযান: ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী তছলিমা গ্রেপ্তার কেঁচো সারে চুনতির কাইছারের ভাগ্যবদল টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বিমানবন্দর ও স্টেশনসহ ট্রেনে ফ্রি ওয়াই-ফাই দেয়া হবে- তথ্যপ্রযুক্তি মন্ত্রী নাইক্ষ্যংছড়ি সীমান্তে অকটেন ও সার জব্দ হরমুজ পার হওয়ার অনুমতি মেলেনি, শারজায় ফিরে যাচ্ছে ‘বাংলার জয়যাত্রা’ সংরক্ষিত নারী আসনে কারা প্রাধান্য পাবেন, জানালেন রিজভী মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন টেকনাফের সাবরাংয়ে জেটি হবে, পর্যটকেরা যেতে পারবেন সেন্ট মার্টিন

‘নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান’

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন শিক্ষাশিবিরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করতে হবে।”

শনিবার (১১ এপ্রিল) দুপুরে চকরিয়া সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার।

মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় সংসদে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের গড়িমসি গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক।

তিনি আরও বলেন, জ্বালানি তেল সংকটসহ বিভিন্ন জাতীয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। এতে জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শাহজাহান বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক শক্তি ও নৈতিক নেতৃত্ব অপরিহার্য। তিনি কর্মীদের চরিত্র গঠন, জ্ঞান অর্জন এবং জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীমসহ অন্য নেতারা।

##

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘নব্য ফ্যাসিজম রুখতে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান’

আপডেট সময় : ০৬:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬