ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০ উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগ : আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পেকুয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার এবার গাড়ির ডিকিতে চুড়ির শোপিসের চেম্বারে ইয়াবা পাচার , গ্রেপ্তার ১ কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই

দেশ-জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফিরে আসতে চাই: সেনাপ্রধান

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 569

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আমরা চাই, দেশ-জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফেরত আসবো।’ বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হিসেবে ‘একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদগারে ব্যস্ত’ বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে প্রথমবারের মতো আয়োজিত ‘জাতীয় শহীদ সেনা দিবসের’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ টেনে সেনাপ্রধান বলেন, ‘পুলিশ সদস্যরা কাজ করছেন না, কারণ অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে; তারা প্যানিকড (আতঙ্কিত)।’

এসময় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, ১৮ মাসের মধ্যে (নির্বাচন) করতে… সরকার হয়তো সেই দিকেই যাচ্ছে।’ নিজেদের মধ্যে মারামারি-কাটাকাটি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান।

এসময় বিডিআর বিদ্রোহের অপরাধের সঙ্গে যারা যুক্ত, তাদের কোনও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সেনাপ্রধান। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের বিচারের প্রক্রিয়া নষ্ট করা যাবে না। এই বিদ্রোহের সঙ্গে সত্যি যারা যুক্ত, সেই তথ্য বের করতে স্বাধীন কমিশন কাজ করছে।

অনুষ্ঠানে রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট কর্নেল (অব.) আব্দুল হকের সভাপতিত্বে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান। এবারই প্রথম দিবসটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানায় পুলিশের অভিযান: গ্রেফতার ১০

দেশ-জাতিকে সুন্দর অবস্থায় রেখে সেনানিবাসে ফিরে আসতে চাই: সেনাপ্রধান

আপডেট সময় : ০৭:৫৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫