ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য

ঢাকাস্থ রামু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফণি ভূষণ শর্মা আর নেই, রামু প্রেস ক্লাবের শোক

ঢাকাস্থ রামু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফণি ভূষণ শর্মা আর নেই। সোমবার (৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে ঢাকা মিরপুরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

ফণি ভূষণ শর্মা স্বাধীনতা পরবর্তী ঢাকা শহরে কক্সবাজারবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন।

তিনি কক্সবাজার সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রামু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। ২০২২ সালে রামু সমিতি তাঁকে “রামু সমিতি সম্মাননা” ও ২০২৩ সালে কক্সবাজার সমিতি ‘কক্সবাজার সম্মাননা ২০২৩’ প্রদান করেন।

তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামে ১৯৪৫ সালের ৩১ শে জানুয়ারী জন্মগ্রহন করেন।

তিনি ১৯৬৩ সালে রামু খিজারী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাশ করার পর ঢাকা জগন্নাথ কলেজে অধ্যয়ন করেন। এরপর ১৯৬৬ সালে ঢাকা স্বাস্থ‍্য অধিদপ্তরে সরকারি চাকুরিজীবী হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। মৃত্যুকালে তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফণি ভূষণ শর্মার ভাতিজা দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা এবং রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আহবায়ক এডভোকেট এস,এম স্বদেশ শর্মা জানিয়েছেন , মঙ্গলবার সকাল ১১টায় রামুতে পারিবারিক বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন শেষে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এদিকে ফণি ভূষণ শর্মার মৃত্যুতে রামু প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক দ্বীপক বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাংগঠনিক ও প্রচার সম্পাদক এস, মোহাম্মদ হোসেন, রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক আনিস নাঈম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকাস্থ রামু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ফণি ভূষণ শর্মা আর নেই, রামু প্রেস ক্লাবের শোক

আপডেট সময় : ০৩:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪