ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

ঢাকার বুকে কক্সবাজারের বিএনপি নেতাকর্মীদের ঢল, রাতে যাবে বিশেষ ট্রেন

রাত পোহালেই বিএনপির লাখো নেতাকর্মীর দেড়যুগের বেশি অপেক্ষার শেষ হতে যাচ্ছে, লন্ডন থেকে অবশেষে দেশের মাটিতে পা রাখতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

একদিন আগেই কক্সবাজার জেলার প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হয়েছেন, সব মিলিয়ে ২৫ ডিসেম্বর সকালে প্রায় ২০ হাজারের অধিক নেতাকর্মী পূর্বাচলের অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছে বিএনপি।

ইতিমধ্যে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না সহ জেলার শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বশীলরা রাজধানীতে অবস্থান করছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে তিনশ ফিটে তৈরি করা মঞ্চের সামনে দাঁড়িয়ে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন,’২৫ডিসেম্বর দেড় যুগ প্রতীক্ষার অবসান,দেশের প্রয়োজনে রক্তস্নাত উর্বর মাটির ভূমিপুত্র তারেক রহমান ফিরছেন। মানবসমুদ্র আবেগ,প্রত্যাশা ও ভালোবাসায় মুখর হবে লাল সবুজের বাংলাদেশ।’

বুধবার রাত ৮ টা ১৫ মিনিটে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে যাত্রা করছে বিশেষ ট্রেন। ৫০৪টি আসনে তালিকাভুক্ত নেতাকর্মীরা টিকেট কেটে এই ট্রেনে সফর করবেন বলে জানিয়েছেন ইউসুফ বদরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

ঢাকার বুকে কক্সবাজারের বিএনপি নেতাকর্মীদের ঢল, রাতে যাবে বিশেষ ট্রেন

আপডেট সময় : ০৬:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫