ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

টেকনাফে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ টেন স্টার সংগঠনের

টেকনাফের মানবিক সংগঠন নাফ বন্ধুত্বের বন্ধন টেন স্টার-এর উদ্যোগে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ পৌরসভার বিভিন্ন অলিগলি ও সড়কে অবস্থানরত মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের কাছে গিয়ে খাবার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা। এ সময় প্রায় ৫০ জন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়।

সংগঠনের দায়িত্বরত মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে একবেলা খাবার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আজ প্রায় ৫০ জন মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের দায়িত্বরত মো. ইউনুছ বলেন, সমাজের অবহেলিত, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে এলে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

দায়িত্বরত মোঃ আমিন বলেন, ভারসাম্যহীন রোগীদের চিকিৎসা বাসস্থান সহ তাদের যে সমস্যা রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ভবিষ্যতেও অসহায়, পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

সংগঠনের সিনিয়র সদস্য মোঃ ইসমাইলের পিতার ইছালী সওয়াবের উদ্দেশ্যে ৫০ প্যাকেট খাবার ও ৫০ টি পানির বোতল মানসিক ভারসাম্যহীন পাগল মানুষের মাঝে বিতরণ করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন টেন স্টারের সংগঠনের সদস্যরা।

স্থানীয়রা সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

টেকনাফে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ টেন স্টার সংগঠনের

আপডেট সময় : ০১:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬