ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ সংসদে এমপি কাজলের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ্যানি-বাঁকখালী নদী খননসহ কক্সবাজারে ৩ টি প্রকল্প চলমান উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু

টেকনাফে কিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানো: রাষ্ট্রপক্ষকে খোঁজ নিতে বললেন হাইকোর্ট

কক্সবাজারের টেকনাফে ১৪ বছর বয়সী এক কিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আজ বুধবার সকালে বিষয়টি নজরে আনার পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষকে এ বিষয়ে খোঁজ নিতে বলেছেন। দুপুরে বিষয়টি শুনানির জন্য রাখা হয়েছে।

টেকনাফে কিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন’ শিরোনামে গত ৩০ নভেম্বর ওই কিশোরকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন আজ সকালে আইন ও সালিস কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন আদালতে তুলে ধরেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।

আদালতের কার্যক্রম শুরুর পর বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে আইনজীবী সৈয়দা নাসরিন বলেন, ছেলেটি সপ্তম শ্রেণিতে পড়ে। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছিল, এত মেধাবী। ফ্যাক্টস ফাইন্ডিং করে আইন ও সালিস কেন্দ্র ঘটনার সত্যতা পেয়েছে।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে আদালত বলেন, ‘এ বিষয়ে খোঁজ নেন। চেক (খতিয়ে) করে দেখেন। আজ দুপুরে শুনব।’

জনপ্রিয় সংবাদ

বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স?

টেকনাফে কিশোরকে অস্ত্র মামলায় ফাঁসানো: রাষ্ট্রপক্ষকে খোঁজ নিতে বললেন হাইকোর্ট

আপডেট সময় : ০৮:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪