ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা বাংলাদেশি ১৬ জেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ ‘মিয়ানমারের কোস্ট গার্ডের’ বিরুদ্ধে রাজনীতির ভাষা: মর্যাদা নাকি মুখোমুখি অবস্থান? কক্সবাজারের ভূমিহীনদের নিয়ে সংসদে এমপি কাজলের প্রশ্ন, জবাবে যা জানালেন ভূমিমন্ত্রী যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার জেলায় চাহিদা ১২ লাখ, সরবরাহ ৪ লাখ লিটার : কক্সবাজারে জ্বালানি তেলের তীব্র সংকট শহরে ৬ ছিনতাইকারী গ্রেফতার

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • 409

প্রথম দুই ম্যাচেই জয় তুলে নেওয়া বাংলাদেশের সামনে সুযোগ ছিল ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার। শেষ ম্যাচে ৮০ রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিশন কমপ্লিট করেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টাইগাররা।

শুক্রবার সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করে জাকের আলী, পারভেজ ইমনদের ব্যাটে ৭ উইকেটে ১৮৯ রানের ভালো সংগ্রহ পায় লাল সবুজের দল। পরে স্পিনার রিশাদ হোসেন ও শেখ মাহেদীর তোপে ১৬.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

শেষ এই ম্যাচেও লিটন দাস রান পাননি। তবে ওপেনিংয়ে ইমনের সঙ্গে ৪৪ রানের জুটি দেন তিনি। ১৪ রান করে আউট হন অধিনায়ক লিটন। সৌম্য সরকারের জায়গায় একাদশে ফিরে ইমন খেলেন ২১ বলে ৩৯ রানের ইনিংস। তার ব্যাট থেকে চারটি ও দুটি ছক্কা আসে। চারে নেমে মেহেদী মিরাজ ২৩ বলে ২৯ রান যোগ করেন।

দলের পক্ষে সেরা ইনিংসটা খেলেছেন জাকের আলী। টেস্ট ও ওয়ানডে সিরিজে রান পাওয়া এই ব্যাটার ৪১ বলে ৭২ রানের হার না মানা ইনিংস খেলেন। ছয়টি ওভার বাউন্ডারি মারেন তিনি। তার ব্যাট থেকে চারের শট আসে তিনটি। শেষে তানজিম সাকিব ১২ বলে ১৭ রান যোগ করেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারে ব্রেক থ্রু দেন পেসার তাসকিন আহমেদ। পরের ওভারেই অভিষিক্ত জাস্টিন গ্রেইভসকে তুলে নেন শেখ মেহেদী। ৭ রানে ২ উইকেট হারানো দল  জনসন চার্লস ও নিকোলাস পুরানের ব্যাটে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ক্যারিবীয়দের হয়ে ওপেনার চার্লস ২৩ ও চারে নামা পুরান ১৫ রান করেন। রোমারিও শেইফার্ড ৩৩ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তাসকিন ও শেখ মেহেদী দুটি করে উইকেট নিয়েছেন। সিরিজ সেরা হয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী।

ট্যাগ :

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আপডেট সময় : ০৫:০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪