ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার ২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের রেকর্ড ছুটির শেষ দিন, সৈকতে ঢেউয়ের মতো ভিড়: বাড়তি খরচে ক্ষোভ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী প্যানিক হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন : জ্বালানি মন্ত্রী ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিকট বিস্ফোরণ বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের পেকুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১ অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র সৈকতে শৃঙ্খলা প্রাধান্য

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার

‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকারী দল বিএনপি ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে’ বলে অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। সোমবার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “সহস্রাধিক প্রাণ ও হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, তা সরকার গঠন করার পর প্রতিফলিত হচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘জুলাই সনদ’ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, তারা এখন তা থেকে সরে এসেছে।”

তিনি অভিযোগ করেন, ‘জুলাই সনদ’কে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করে বিষয়টি বিচারাধীন (সাব-জুডিস) করা হয়েছে। তিনি বলেন, “সরকারের পরোক্ষ সহায়তায় এটি করা হয়েছে। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া। একে দ্বিচারিতা ছাড়া আর কী বলা যায়।”

গণভোট প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, “জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ‘জুলাই সনদ’কে অস্বীকার করা গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না।”

সরকারের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে ‘জুলাই জাতীয় সনদ’কে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, “এটিই এখন সংকট নিরসনের একমাত্র পথ। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। পার্লামেন্টে সমাধান নেবেন, নাকি জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করবেন।”

ট্যাগ :

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ০৭:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬