ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ
আসামি করা হয়েছে, আন্দোলনকারী, বাদীর পাওনাদার, সাংবাদিক-কে

জুলাই আন্দোলনের ৮ মাস পর সমন্বয়ক পরিচয়ে মহেশখালীতে একব্যক্তির মামলা: মিশ্র প্রতিক্রিয়া

জুলাই আন্দোলনের ৮ মাস পর মহেশখালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে ইয়াছির আরাফাত নামের এক ব্যক্তি ১৫৩ জনের নাম উল্লেখ করে, করা মামলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ওই মামলায় স্বয়ং জুলাই আন্দোলনের সক্রিয় আন্দোলনকারী শাহজাহান, বাদীর পাওনাদার সুমন, দৈনিক পূর্বকোণের কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক এরফান হোসাইন, রাজনীতির সাথে সম্পৃক্ত না থাকা বাদীর পূর্ব শত্রুসহ একাধিক নিরীহ মানুষকে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জুলাই আন্দোলনে কক্সবাজারের সক্রিয় আন্দোলনকারী রাকিব হাসান জানান, এটি একটি বাণিজ্য মামলা। মামলার বাদীকে আমরা চিনি না, তিনি জুলাই বিপ্লবের সাথে কোথাও সক্রিয় ছিলো বলে আমাদের জানা নেই। সে ব্যক্তি কিভাবে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মামলার বাদী হয়ে আন্দোলনকারীদের আসামি করে আমার বোধগম্য নয়।

ইয়াসির আরাফাতের করা মামলার এজাহারে যে ঘটনার অভিযোগ উল্লেখ করা হয়েছে ওই ঘটনায় উপস্থিত ভুক্তভোগী আন্দোলনকারী মোহাম্মদ গোলাম নুসরাত তার ফেসবুকে লিখেছেন–

‘মহেশখালী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি পরিচয়ে যে ব্যক্তি বাদী হয়ে মামলা করছে সে জুলাই আন্দোলনে কোথাও ছিলো এরকম নজীর নেই।

২৪ এর জুলাই ১৬ তারিখের ঘটনায় মহেশখালী পৌরসভার বাবু দীঘির পাড়ে সে উপস্থিত ছিলো না। যারা ঐ দিন ঘটনায় ছিলো তারা কেউ এই মামলা সম্পর্কে জানে না বলে নিশ্চিত হলাম।

যাদের এই মামলায় সাক্ষী দেখানো হয়েছে তারা কেউ এই মামলা সম্পর্কে জানে না বলেও নিশ্চিত হলাম।

মামলায় ৬০ নং আসামি সুমন নামে যে ভদ্রলোককে আসামি করা হয়েছে সে এই মামলার বাদির কাছ থেকে ২০ হাজার টাকা পায়। কক্সবাজার সাগরগাঁও হোটেলের সামনে আমিসহ আরো দুই জনের জিম্মায় ১ মাস সময় নিয়ে ছেড়ে দেয়। দুনিয়ার লীলাখেলায় আজ পাওনাদার উল্টো ছাত্রআন্দোলনের মামলার আসামী।

মামলায় আসামি করার হুমকি দিয়ে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করার অভিযোগও বাদীর বিরুদ্ধে রয়েছে বলে দাবী করেন আন্দোলনকারী গোলাম নুসরাত।

এই বিষয়ে জানতে মামলার বাদী ইয়াসির আরাফাতের ব্যবহারিত মুঠোফোন নং যার লাস্ট ডিজিট ৫৯৫ এ একাধিক বার কল করেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে এই মামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানামহলে সমালোচনার ঝড় উঠেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

আসামি করা হয়েছে, আন্দোলনকারী, বাদীর পাওনাদার, সাংবাদিক-কে

জুলাই আন্দোলনের ৮ মাস পর সমন্বয়ক পরিচয়ে মহেশখালীতে একব্যক্তির মামলা: মিশ্র প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৬:২৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫