ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার

জুলাই-আগস্ট মাসের যুদ্ধ এখনো শেষ হয়নি- শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৯:৪১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • 350

“জুলাই আগস্ট মাসে যে যুদ্ধ শুরু হয়েছিল সে যুদ্ধ আমাদের জন্য এখনো শেষ হয়নি। এই যুদ্ধ চালিয়ে যাবো, যতদিন পর্যন্ত বিচার দেখতে পাচ্ছি না, জুলাই অভ্যুত্থান আহত ও শহীদদের পরিবার পূর্নবাসন হচ্ছে না, ততদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবো”

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এমন মন্তব্য করেছেন।

বৃহস্পিবার (৬ মার্চ) দুপুর ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘আহতদের পাশে বাংলাদেশ’ কর্মসূচির আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, একটি পক্ষ জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ধরণের গুজব ও ষড়যন্ত্র মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং শহীদ ও আহত ভাই বোনদের প্রশ্নবিদ্ধ করতে নানা ভাবে চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এসব গুজব তারা বিশ্বাস করে না। দেশের মানুষ গুজব রটানো কারীদের প্রত্যাখান করছে।

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে আহত ও শহিদদের হত্যার প্রতিটি বিচার কর্যক্রম যতদিন পর্যন্ত সুষ্টভাবে হবে না, ততদিন আমাদের কারো কাছে বীরত্ব থাকবে না।বিচার প্রক্রিয়াতে যদি কোন রকম গাফিলতি দেখতে পেলে শহীদ আবু সাঈদ বুকচিতিয়ে ও মুগ্ধের পানি হাতে আবারো মাঠে নামবো যুদ্ধ করবো।

এসময় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পূর্ব গজালিয়া এলাকার শহীদ ছাত্রদল নেতা নুরুল আমিনের পরিবার ৫ লাখ টাকা এবং জেলার আহত ৪৭ যোদ্ধাকে এক লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা

জুলাই-আগস্ট মাসের যুদ্ধ এখনো শেষ হয়নি- শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ

আপডেট সময় : ০৯:৪১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫