ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে মোশাররফ হোসেন জামিনে কারামুক্ত হয়েছেন।

গত বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোশাররফ হোসেনের বিরুদ্ধে অন্তত ১২টি মামলা রয়েছে। সর্বশেষ পল্টন থানার মামলায় জামিন পাওয়ার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।

সূত্র: ইনডিপেনডেন্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

আপডেট সময় : ০৩:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫